১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বন্দীদের ভোটাধিকার মামলা

পুবের কলম, ওয়েব ডেস্ক: সাজাপ্রাপ্ত, বিচারাধীন ও অন্যান্য বন্দীদের ভোটাধিকার বিষয়ে জনস্বার্থ মামলার শুনানি শুরু হল সুপ্রিম কোর্টে। জনপ্রতিনিধিত্ব আইনকে চ্যালেঞ্জ জানিয়ে ২০১৯ সালে ন্যাশনাল ল ইউনিভার্সিটির ছাত্র আদিত্য প্রসন্ন ভট্টাচার্য একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। সংবিধানের ৬২ (৫) ধারার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন আদিত্য।

৩ বছর পর প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত, বিচারপতি এস রবীন্দ্র ভট্ট ও বেলা এম ত্রিবেদী-র বেঞ্চে ওই মামলার শুনানি শুরু হল। সংবিধানের ওই ধারার বৈধতা প্রসঙ্গে কেন্দ্রীয় সরকার ও ভারতের নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া জানতে চেয়ে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিক্রিয়া পাওয়ার পর ২৯ ডিসেম্বর নতুন করে এই মামলার শুনানি করবে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: মণিপুর সহিংসতা: সিবিআই-কে দুই সপ্তাহের মধ্যে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

ভারতীয় সংবিধানের ৬২(৫) ধারা অনুযায়ী কোনো ব্যক্তি যদি কারাগারে বন্দী, বিচারাধীন বা কোনোভাবে পুলিশি হেফাজতে থাকেন, তবে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।

আরও পড়ুন: মণিপুর সহিংসতা, সিবিআইয়ের কাছে রিপোর্ট তলব শীর্ষকোর্টের

আরও পড়ুন: সিআরপিএফ ক্যাম্পে জঙ্গি হামলা: মৃত্যুদণ্ড প্রাপ্তদের খালাস বাতিলে ইউপি সরকারের আরজি শুনবে সুপ্রিম কোর্ট
সর্বধিক পাঠিত

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা: তারেক রহমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বন্দীদের ভোটাধিকার মামলা

আপডেট : ৩১ অক্টোবর ২০২২, সোমবার