উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: সারা রাজ্যে জুড়ে এস আই আর চলছে। আরএসআই আর চলাকালীন আতঙ্কে মৃত্যু ঘটছে মানুষের। আবার বি এল ও আত্মঘাতির ঘটনা ঘটছে। ঘটে চলেছে বি এল আর আর ও দের বিক্ষোভ প্রতিবাদ গণ ইস্তফার মতন কর্মসূচি। আর শুক্রবার এস আই আরের হয়রানির প্রতিবাদে জয়নগর ২ নং ব্লকের বকুলতলা থানার গড়দেওয়ানি পঞ্চায়েতের বামনের চক মোড়ে সাধারন মানুষ টায়ার জ্বালিয়ে জয়নগর কুলতলি পথ অবরোধ করে প্রতিবাদ দেখায়। এদিন এই প্রতিবাদে হিন্দু মুসলিম, নারী পুরুষ সবাই সামিল হন। এদিন
ক্ষুব্ধ মানুষ নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে শ্লোগান তোলে।খবর পেয়ে বকুলতলা থানার পুলিশ গেলে নির্বাচন কমিশনের লোক আসার দাবী জানানো হয়। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন।তবে আচমকা রাস্তা অবরোধে কুলতলি ও জয়নগর মুখী মানুষ কিছুটা সময় অসুবিধায় পড়েন।
০৭ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
এসআইআরের হয়রানির প্রতিবাদে জয়নগরের বামনের চকে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ এলাকার মানুষ
-
কিবরিয়া আনসারি - আপডেট : ১৬ জানুয়ারী ২০২৬, শুক্রবার
- 146
সর্বধিক পাঠিত



































