পুবের কলম ওয়েবডেস্ক : ইন্দোনেশিয়ার জাকার্তায় পুলিশের গাড়িচাপায় এক বিক্ষোভকারী নিহত হওয়ার পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সুলাওয়েসি প্রদেশের মাকাসারে আঞ্চলিক সংসদ ভবনে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এতে অন্তত তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
আরও পড়ুন:
বৃহস্পতিবার সংসদ সদস্যদের ভাতা বৃদ্ধি, দ্রব্যমূল্যবৃদ্ধি ও শিক্ষা বাজেটের অসন্তোষে বিক্ষোভ শুরু হয়। শুক্রবার তা সহিংস রূপ নেয়।
পুলিশের গাড়িচাপায় একজন নিহত হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো নিহতের ঘটনায় শোক প্রকাশ করে তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, পুলিশের অতিরিক্ত পদক্ষেপ হতবাক করেছে।স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, জাকার্তায় লুটপাট ও পরিবহন অবকাঠামোর ক্ষতি হয়েছে। বান্দুং ও জগজাকার্তাতেও বিক্ষোভ ছড়িয়েছে। তবে শনিবার নতুন বিক্ষোভের খবর মেলেনি।