০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিক্ষোভের মুখে কেরলের রাজ্যপাল, নিরাপত্তা বাড়ল আরিফের

তিরুবন্তপুরম, ২৭ জানুয়ারি: নিরাপত্তা বাড়ল কেরলের রাজ্যপালের। বাম শাসিত রাজ্যের রাজ্যপাল আরিফ মহম্মদ খানের নিরাপত্তা বাড়াল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তাঁকে জেড প্লাস নিরাপত্তা দেওয়ার কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। নিরাপত্তা বাড়ানো হচ্ছে রাজভবনেও। রাজ্যপাল তাঁর এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কেরল রাজভবনকে জানিয়েছে, সিআরপিএফের জেড প্লাস নিরাপত্তা দেওয়া হবে রাজ্যপাল এবং রাজভবনে।”

আরও পড়ুন: যোধপুরের সহিংসতার ঘটনা রাজস্থান সরকারের রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

শনিবার কেরলের কোল্লাম জেলায় এসএফআইয়ের বিক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল আরিফ মহম্মদ খান। তাঁকে ঘিরে কালো পতাকা দেখান বিক্ষোভকারী। এই ঘটনার পরই রাজ্যের বিরুদ্ধে সরব হন তিনি। মুখ্যমন্ত্রী বিজয়নের বিরুদ্ধে ‘রাজ্যে অরাজকতা’ চলছে বলেও অভিযোগ করেন তিনি। ঘটনাস্থলে দু’ঘণ্টারও বেশি সময় ধরে আটকে ছিলেন রাজ্যপাল। ঘটনাস্থল থেকে বেরনোর পর ১৭ জন এসএফআই কর্মীর বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। এই ঘটনার পরই রাজ্যপালের নিরাপত্তা বাড়ানোর কথা জানায় কেন্দ্র।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

বাংলা বললে যদি বাংলাদেশে পুশব্যাক করা হয়, তবে হিন্দি বা উর্দু বললে পাকিস্তানে পাঠান! বাংলাদেশে পুশব্যাক নিয়ে সংসদের সরব শতাব্দী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিক্ষোভের মুখে কেরলের রাজ্যপাল, নিরাপত্তা বাড়ল আরিফের

আপডেট : ২৭ জানুয়ারী ২০২৪, শনিবার