১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অস্ট্রীয় শহরে অতিরিক্ত পর্যটক আসায় বিক্ষোভ  

পুবের কলম,ওয়েবডেস্ক: শহরের বাসিন্দা মাত্র ৭০০ জনের কিছু বেশি। আর সেখানেই পর্যটনের মৌসুমে দিনে পর্যটক যাচ্ছেন ১০ হাজার জন। আর এরই প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন স্থানীয়রা। তাদের দাবি, প্রতিদিন এই শহরে ঠিক কত সংখ্যক পর্যটক আসতে পারবেন, তার সংখ্যা সীমাবদ্ধ করে দিতে হবে। পর্যটকদের কাছে জনপ্রিয় গন্তব্য এই শহরের নাম হলস্ট্যাট। অস্ট্রিয়ার এই শহরটি একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখন শহরটিতে প্রতিদিনই বিপুল সংখ্যক দর্শনার্থী আসছেন। এতে অতিষ্ঠ হয়ে উঠেছেন শহরের মানুষ। বিক্ষোভে নেমেছেন হলস্ট্যাট শহরের বাসিন্দারা। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে ঘোষিত এই শহরে পর্যটন মৌসুমে বিভিন্ন দেশের মানুষ ছুটি কাটাতে যান। সময়ের সঙ্গে শহরটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়ও হয়ে উঠেছে। তবে এতে খুশি নন শহরবাসী। বিক্ষোভে অংশ নেওয়া বাসিন্দারা তাদের শহরে প্রতিদিন কত সংখ্যক পর্যটক আসতে পারবেন, সেই সংখ্যা সীমাবদ্ধ করে দিতে এবং স্থানীয় সময় বিকেল ৫টার পরে পর্যটকবাহী বাস শহরে প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রমজানের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অস্ট্রীয় শহরে অতিরিক্ত পর্যটক আসায় বিক্ষোভ  

আপডেট : ২৮ অগাস্ট ২০২৩, সোমবার