পুবের কলম,ওয়েবডেস্ক: আমেরিকার কানসাস সিটির একটি নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। রবিবার মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটির একটি নাইটক্লাবে গোলাগুলিতে হতাহতের এই ঘটনা ঘটে। রবিবার রাত প্রায় দেড়টার দিকে শহরের ক্লাইম্যাক্স লাউঞ্জে গুলি চালানোর খবর পেয়ে ঘটনাস্থলে যায় কানসাস সিটি পুলিশ।
সেখানে পৌঁছানোর পর অফিসাররা পাঁচজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে আহত অবস্থায় দেখতে পায়। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই দু’জনকে মৃত ঘোষণা করা হয়েছে। এছাড়া নিহতদের মধ্যে একজনকে লাউঞ্জের বাইরে এবং দ্বিতীয়জনকে ভেতরে পাওয়া গেছে। এ দিকে তিনজন আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর একজন মারা যায়। পুলিশ এই গুলির ঘটনার তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, আমেরিকায় বন্দুক হামলা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। ২০২৩ সালে দেশটিতে এখনও পর্যন্ত ১৯৫ জনেরও বেশি মানুষ বন্দুক হামলায় প্রাণ হারিয়েছেন। এমনকি আমেরিকায় জনসংখ্যার চেয়েও আগ্নেয়াস্ত্রের সংখ্যা বেশি।নাইটক্লাবে বন্দুক হামলায় নিহত ৩
ইমামা খাতুন
প্রকাশিত:
২২ মে ২০২৩, ১৪:৪৬
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
বিবাহিত মেয়েকেও পরিবারের সদস্য হিসেবে স্বীকৃতি, এলাহাবাদ হাইকোর্টের রায় খারিজ সুপ্রিম কোর্টের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
দুর্নীতির অভিযোগ, তৃণমূল নেতার মাথা অর্ধেক মুড়িয়ে, জুতোর মালা পরিয়ে ঘোরানো হল গ্রামে
দুর্নীতির অভিযোগ, তৃণমূল নেতার মাথা অর্ধেক মুড়িয়ে, জুতোর মালা পরিয়ে ঘোরানো হল গ্রামে
মহারাষ্ট্রে উচ্ছেদ অভিযানে বুদ্ধ মূর্তি ক্ষতিগ্রস্ত, প্রতিবাদে বিক্ষোভের ডাক বুদ্ধ ফাউন্ডেশনের