পুবের কলম ওয়েবডেস্ক : আজ ১৫ই আগস্ট, দেশের ৭৯ তম স্বাধীনতা দিবস। আজকের দিনে ইংরেজদের দাসত্ব থেকে মুক্তি পেয়েছিল ভারত। সেই উপলক্ষ্যে আজ সকালে রেড রোডে কুচকাওয়াজের এক অনন্য আয়োজন ছিল।
সেই অনুষ্ঠিত বর্ণাঢ্য কুচকাওয়াজ চলাকালীন তীব্র গরমে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে ৩৫ জন স্কুলপড়ুয়া। আধিকারিকদের তৎপরতায় দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের।
এই খবর পআওয়ামাত্রই হাসপাতালে পৌঁছে যান স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আরও পড়ুন:
প্রথমে গিয়েই মুখ্যমন্ত্রী চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং অসুস্থ পড়ুয়াদের শারীরিক অবস্থার খোঁজ নেন। পরে পড়ুয়াদের সঙ্গে কথাও বলেন তিনি এবং সবাইকে স্নেহে ভরিয়ে দেন। এই সময় উপস্থিত ছিলেন কলকাতার নগরপাল মনোজ ভর্মাও। হাসপাতালের প্রাঙ্গণ থেকে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন:
তিনি জানান, আপাতত একজন পড়ুয়ার সামান্য শারীরিক সমস্যা রয়েছে, তবে বাকিরা এখন সম্পূর্ণ সুস্থ। তাঁর কথায়, “আমি ওদের কাছে গিয়েছিলাম। বন্ধুদের শরীর খারাপ দেখে আরও অনেকে অসুস্থ হয়েছিল। আমি ওদের আদর করেছি, চুল খুলে দিয়েছি, জল-মিষ্টি খাইয়েছি। এখন সবাই ভালো আছে।” আপাতত সবাই বিপদমুক্ত ।
আরও পড়ুন: