উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,কুলতলি : মৎস্যজীবীদের মাছ ধরার বোট লাইসেন্স এখনো না পাওয়ায় ক্ষোভ সুন্দরবনের মৎস্যজীবি দের।১ লা জুলাই শুরু হয়েছে সুন্দরবনের নদীতে মাছ ধরার মরশুম। কিন্তু তারপর দুই সপ্তাহ হয়ে গেলেও মৎস্যজীবীরা এখনো হাতে পাননি বোট লাইসেন্স সার্টিফিকেট(বিএলসি)। তাই বাধ্য হয়ে পেটের তাগিদে বিনা লাইসেন্সেই লুকিয়ে মাছ ধরতে বেরিয়ে পড়ছেন সুন্দরবনের অনেক মৎস্যজীবী।
রাতে মাছ ধরে আনছেন কেউ, কেউ ভোরের আলো ফোটার আগেই নদীতে বেরিয়ে পড়ছেন।
কবে মিলবে বিএলসি, সেই প্রশ্ন ক্রমশ তীব্র হচ্ছে দক্ষিণ ২৪ পরগনায়। সপ্তাহ খানেক আগে অরন্যভবনে রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদার উপস্থিতিতে বিএলসি ও অন্যান্য ইস্যু নিয়ে বৈঠক হয়েছিল।সেখানে মৎস্যজীবী সংগঠন গুলি বিভিন্ন দাবিদাওয়া গুলো পেশ করেছিল।
আর এব্যাপারে মৎস্যজীবিরা বলেন,পেটের টানে আমাদের নদীতে মাছ ধরতে যেতে হচ্ছে। সরকারি বি এল সি পাস দ্রুত আমাদের দেওয়ার ব্যবস্থা করুক।