পুবের কলম ওয়েবডেস্কঃ একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে খুন। তার মধ্যে রয়েছে ২ বছরের শিশুও। কে বা করা করল এই খুন? কেনই বা এই খুন হল, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি।
মর্মান্তিক এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। একই পরিবারের পাঁচ সদস্যকে বাড়ি বয়ে এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন, রামকুমার যাদব (৫৫), তাঁর স্ত্রী কুসুম দেবী (৫২), মেয়ে মনীষা (২৫), পুত্রবধূ সবিতা (২৭) এবং নাতনি মীনাক্ষী (২)। এমনকী হত্যার পর তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, পরিবারের সকল সদস্য বাড়ির উঠানে ঘুমাচ্ছিলেন তখন অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাদের উপর হামলা চালায়। স্থানীয়রা ওই বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখে ঘটনাস্থলে পৌঁছন। দেখেন যে বাড়ির পাঁচ সদস্যকেই নির্মমভাবে হত্যা করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত খুনের পিছনের কারণ খুঁজে বের করতে পারেনি তারা। উল্লেখ্য, প্রয়াগরাজে নৃশংস গণহত্যার ঘটনা এই প্রথম নয়। গত সপ্তাহে রাজধানীর নবাবগঞ্জে একই পরিবারের চার সদস্যকে ছুরি মেরে হত্যা করা হয়। পুলিশ জানিয়েছে যে , ঘটনার তদন্ত করা হচ্ছে এবং জেলার এসপি ঘটনাস্থলে পৌঁছেছেন। তার সঙ্গে রয়েছে একটি টিম। এ ছাড়াও ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক বিশেষজ্ঞরা। অন্যদিকে, এডিজি প্রশান্ত কুমার ঘটনাটির বিষয় খোঁজ নিয়েছেন এবং বলেছেন এটি একটি অত্যন্ত গুরুতর অপরাধ।
ইমামা খাতুন
প্রকাশিত:
২৪ এপ্রিল ২০২২, ০৯:৪৪
আরও খবর
I love Muhammad' ব্যানারকে অপরাধ হিসেবে গণ্য করা অসাংবিধানিক: জামায়াতে ইসলামি হিন্দ
উত্তরপ্রদেশের যুবক সনুকে ছয় মাস পর পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ
একমাত্র আয়ের উৎস ট্যাক্সি বিক্রি করে অচেনা মেয়ের প্রাণ বাঁচিয়েছিলেন চালক, তারপর কি হল?
পরিযায়ী শ্রমিকের মৃতদেহ আনতে গিয়ে দুর্ঘটনা, হত ২
১০০ দিনের কাজ: ভুয়ো জবকার্ড বাতিল ও গ্রেফতারি নিয়ে রাজ্যওয়ারি পরিসংখ্যান, শীর্ষে উত্তরপ্রদেশ
১০০ দিনের কাজ: ভুয়ো জবকার্ড বাতিল ও গ্রেফতারি নিয়ে রাজ্যওয়ারি পরিসংখ্যান, শীর্ষে উত্তরপ্রদেশ
পণের করাল থাবায় ভারত, এক বছরে সাড়ে ৬ হাজার মৃত্যু!
পণের করাল থাবায় ভারত, এক বছরে সাড়ে ৬ হাজার মৃত্যু!
খাবারে পেঁয়াজ পরিবেশন ঘিরে ধাবা ভাঙচুর কাঁওয়ার যাত্রীদের
খাবারে পেঁয়াজ পরিবেশন ঘিরে ধাবা ভাঙচুর কাঁওয়ার যাত্রীদের
‘নো ইন্ডিয়া অ্যালায়েন্স’, বিহার বিধানসভা নির্বাচনে একা লড়ার ঘোষণা আপের
‘নো ইন্ডিয়া অ্যালায়েন্স’, বিহার বিধানসভা নির্বাচনে একা লড়ার ঘোষণা আপের
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
বিবাহিত মেয়েকেও পরিবারের সদস্য হিসেবে স্বীকৃতি, এলাহাবাদ হাইকোর্টের রায় খারিজ সুপ্রিম কোর্টের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
মহারাষ্ট্রে উচ্ছেদ অভিযানে বুদ্ধ মূর্তি ক্ষতিগ্রস্ত, প্রতিবাদে বিক্ষোভের ডাক বুদ্ধ ফাউন্ডেশনের
মহারাষ্ট্রে উচ্ছেদ অভিযানে বুদ্ধ মূর্তি ক্ষতিগ্রস্ত, প্রতিবাদে বিক্ষোভের ডাক বুদ্ধ ফাউন্ডেশনের
দুর্নীতির অভিযোগ, তৃণমূল নেতার মাথা অর্ধেক মুড়িয়ে, জুতোর মালা পরিয়ে ঘোরানো হল গ্রামে