তোলাবাজি ও ব্যবসায়ীকে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন তৃণমূল নেতা তথা বিধাননগর পুরসভার কাউন্সিলর সব্যসাচী দত্ত। সোমবার গভীর রাতে রাজারহাটের রাইগাছি এলাকার একটি আবাসন থেকে তাঁকে গ্রেপ্তার করে বিধাননগর উত্তর থানার পুলিশ।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি সল্টলেকের এক ব্যবসায়ী সব্যসাচী দত্তের বিরুদ্ধে বিধাননগর পুলিশ কমিশনারেটে অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে তাঁকে বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছিল এবং অর্থ দাবি করা হচ্ছিল। পাশাপাশি হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ওই ব্যবসায়ী।
আরও পড়ুন:
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের পর সোমবার গভীর রাতে রাইগাছি এলাকার একটি অভিজাত আবাসনে অভিযান চালানো হয়। সেখান থেকেই সব্যসাচী দত্তকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন:
মঙ্গলবার আদালতে নিয়ে যাওয়ার পথে সব্যসাচী দত্ত অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, ২০১৮ সালের একটি মামলাকে সামনে এনে তাঁকে ফাঁসানো হয়েছে।আরও পড়ুন:
রাজ্যের রাজনীতিতে সব্যসাচী দত্ত পরিচিত মুখ। ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি রাজারহাট-নিউটাউন কেন্দ্রের তৃণমূল বিধায়ক ছিলেন। পরে ২০১৯ সালে বিজেপিতে যোগ দেন এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে লড়াই করেন। তবে নির্বাচনে পরাজিত হওয়ার পর একই বছর ফের তৃণমূলে ফিরে আসেন।
আরও পড়ুন:
পরবর্তীতে ২০২২ সালের বিধাননগর পুরসভা নির্বাচনে ৩১ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন এবং পুরসভার গুরুত্বপূর্ণ দায়িত্বও পান। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনেও তাঁকে প্রার্থী করেছিল তৃণমূল, যদিও তিনি জয় পেতে পারেননি।