পুবের কলম প্রতিবেদক: কলকাতায় ষষ্ঠ বাণিজ্য সম্মেলনের পর রাজ্যের স্বাস্থ্য বিভাগে বিপুল অঙ্কের টাকা বিনিয়োগের ঘোষণা দিয়েছে বিভিন্ন সংস্থা। কেবল জিস গ্রুপ-ই করবে ১০০০ কোটি টাকা বিনিয়োগ। হাওড়ার সাঁতরাগাছিতে কোলকাতা থেকে মাত্র ১৪ কিমি পশ্চিমে গড়ে তোলা হবে হেলথ সিটি বা স্বাস্থ্য শহর। ৩০ একর জমির উপর নির্মান করা হবে ২০ তলা বিশিষ্ট ছ’টি টাওয়ার। জিস গ্রুপের তরণজিত সিং জানান, হেলথ সিটি গড়ার লক্ষ্যে ২০ একর জমি তারা ইতিমধ্যে কিনে ফেলেছে।
বাকি জমি কেনার প্রক্রিয়া চলছে। সর্বমোট ১২০০ বেডযুক্ত চিকিৎসা পরিষেবার ব্যবস্থা দিতে পারবে সংস্থাটি। চিকিৎসার গুণগত মান উন্নত করা হবে যাতে করে প্রতিবেশি রাজ্যের মানুষও এখানে চিকিৎসার জন্য আসতে পারে। হাসপাতালের প্রথম ভাগের নির্মাণ কার্য এক বছরের মধ্যে সমাধা করা হবে এবং গোটা প্রকল্পটি আগামী ৫-৬ বছরের মধ্যে সমাধা করা যাবে বলে আশা ব্যক্ত করেন জিস গ্রুপের কর্ণধার। রাজ্য সরকারের সঙ্গে পিপিপি (পাবলিক-প্রাইভেট) মডেলে হাসপাতাল খোলার ঘোষণা দিয়েছে একাধিক হসাপাতাল কতৃপক্ষ। চার্নক হাসপাতাল কতৃপক্ষ ২০০ কোটি টাকা ব্যায়ে বাংলায় পাঁচটি নার্সিং কলেজ খুলবে বলে জানায়। সেক্ষেত্রে রাজ্য সরকার পরিচালিত মেডিকেল কলেজগুলির সঙ্গে টাই-আপ করা হবে। হেলথ ওয়ার্ল্ড হাসপাতাল গ্রুপের চেয়ারম্যান অরুণাংশু গাঙ্গুলি জানান, তারা স্বাস্থ্য বিভাগে ৪৫০ কোটি টাকা বিনিয়োগ করছে। ওই টাকা দিয়ে আসানসোলে একটি হাসপাতাল, বেশ কয়েকটি ল্যাব, ফার্মাসি ইউনিট স্থাপন করবে সংস্থাটি। এছাড়া নিউটাউনের হিডকো ভবনের পেছনে ৪০০ বেড যুক্ত হাসপাতাল বানানোর ঘোষণা দিয়েছে বেল ভু ক্লিনিক। প্রকল্পটির জন্য সংস্থাটির প্রস্তাবিত ব্যয় হবে ৪০০ কোটি টাকা। উডল্যান্ড মিউনিসিপ্যালিটি হাসপাতাল কতৃপক্ষ ১০০ বেড যুক্ত একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথা ঘোষণা করেছে। প্রস্তাবিত এই হাসপাতালটি আলিপুরের আশেপাশে গড়ে তোলা হবে বলে জানান উডল্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর রুপালি বসু। এই স্বাস্থ্য কেন্দ্রের জন্য বরাদ্দ বাজেট প্রায় ৩০০ কোটি টাকা। আশা করা হচ্ছে স্বাস্থ্য খাতে এই বিপুল বিনিয়োগের ফলে বাংলার স্বাস্থ্য বিভাগে হাজার হাজার কর্মসংস্থান হবে। ছাত্রছাত্রীদের অনেকে যারা জয়েন্ট এন্ট্রান্স দিয়ে বাংলায় ডাক্তারি পড়ার সুযোগ না পাওয়ায় নেপাল, বাংলাদেশ, ফিলিপিন্স বা ইউক্রেনের মতো বিদেশ বিভুঁইয়ে পাড়ি দিত তাদের জন্যও সুযোগ এনে দেবে স্বাস্থ্য ক্ষেত্রে এই বিপুল বিনিয়োগ।
অর্পিতা লাহিড়ী
প্রকাশিত:
২৩ এপ্রিল ২০২২, ১৪:৩৩
আরও খবর
সাতসকালেই বিপত্তি, সাঁতরাগাছির কাছে কাপলিং খুলে বেরিয়ে গেল ইস্পাত এক্সপ্রেসের ইঞ্জিন সহ দুটি বগি
চালু হচ্ছে সাঁতরাগাছি থেকে গুয়াহাটি ট্রেন
সাঁতরাগাছিতে হাইড্রা ক্রেন ডাম্পার উল্টে দুর্ঘটনা, হতাহতের খবর নেই
বোমাবর্ষণের মধ্যেও ভাঙছে না শাসনব্যবস্থা, ইরানে সরকার পতনের আশঙ্কা নেই, বলছে রিপোর্ট
ভারত-চিনসহ ১৬ দেশের বিরুদ্ধে শুল্ক বৃদ্ধির হুঁশিয়ারি, তদন্তের নির্দেশ ট্রাম্পের
ভারত-চিনসহ ১৬ দেশের বিরুদ্ধে শুল্ক বৃদ্ধির হুঁশিয়ারি, তদন্তের নির্দেশ ট্রাম্পের
রায়পুরে আইএএফ উইং কমান্ডারের রহস্যমৃত্যু: ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
রায়পুরে আইএএফ উইং কমান্ডারের রহস্যমৃত্যু: ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
রমজানে ১২ দিন বন্ধ আল-আকসা, ইসরাইলের বিরুদ্ধে ৮ দেশের তীব্র নিন্দা
রমজানে ১২ দিন বন্ধ আল-আকসা, ইসরাইলের বিরুদ্ধে ৮ দেশের তীব্র নিন্দা
সংঘর্ষ থামাতে তিন দফা শর্ত জানাল ইরান, যুদ্ধ শেষের ইঙ্গিত মার্কিন রাষ্ট্রপতির
সংঘর্ষ থামাতে তিন দফা শর্ত জানাল ইরান, যুদ্ধ শেষের ইঙ্গিত মার্কিন রাষ্ট্রপতির
অ্যাডমিট কার্ডে কুকুরের ছবি! সরকারি চাকরির পরীক্ষায় গাফিলতির অভিযোগ পরীক্ষার্থীর
অ্যাডমিট কার্ডে কুকুরের ছবি! সরকারি চাকরির পরীক্ষায় গাফিলতির অভিযোগ পরীক্ষার্থীর
নয়ডায় মিটার তৈরির কারখানায় বিধ্বংসী আগুন: দগ্ধ অন্তত ২৬, কয়েক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন
নয়ডায় মিটার তৈরির কারখানায় বিধ্বংসী আগুন: দগ্ধ অন্তত ২৬, কয়েক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর