পুবের কলম ওয়েবডেস্কঃ ন্যাটোয় যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল ইউক্রেন। সে কারণে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এখন রাশিয়ার নিকটতম প্রতিবেশী ফিনল্যান্ডের ন্যাটোয় যোগদানের সিদ্ধান্তের পর কী হতে চলেছে তা সময় বলবে। তবে আগে থেকেই নিরাপত্তা জোরদার করতে শুরু করেছে ফিনল্যান্ড। রাশিয়ার হামলা থেকে জনগণকে রক্ষার উপায় কী হবে তা এখনই ভাবতে হচ্ছে ফিনিশ প্রধানমন্ত্রী সানা মারিন ও তার প্রশাসকে।
রুশ হামলা শুরু হলে তারা ভূ-পৃষ্ঠের হেলসিঙ্কি ছেড়ে ভূগর্ভের হেলসিঙ্কিতে চলে যাবেন। মানে ৭৫ বছর আগে যেসব বাঙ্কার তৈরি হয়েছিল হেলসিঙ্কিতে, সেগুলোই এখন কাজে লাগানো হবে। ইতিহাস থেকে জানা যায়, ২য় বিশ্বযুদ্ধ চলাকালে ফিনল্যান্ড আক্রমণ করেছিল রাশিয়া। ১৯৩৯-৪০ সালে সাড়ে তিন মাস ধরে চলা সেই যুদ্ধে বড় ধরনের ক্ষতির মুখে পড়ে ফিনল্যান্ড। বিমান হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় রাজধানী হেলসিঙ্কি। সেই অভিজ্ঞতা থেকে ২য় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ১৯৪৫ সালে শুরু হয় মাটির নিচে বাঙ্কার বানানো। ফিনিশ ইঞ্জিনিয়ারদের তৈরি ২০০ মাইল বিস্তৃত মাটির নিচের এই এলাকাটিতে রয়েছে অন্তত ৫০০ বাঙ্কার। নির্মাণশৈলী অনুসারে অন্তত ৯ লক্ষ মানুষের স্থান হবে বাঙ্কারগুলোতে। এমনিতে রাজধানী হেলসিঙ্কির জনসংখ্যা সাড়ে ছয় লক্ষ। ফলে পুরো রাজধানীই আন্ডারগ্রাউন্ডে আশ্রয়ই নিতে পারবে খুব সহজেই। ফলে ধারণা করা হচ্ছে ইউক্রেনের মতো অসহায় নয় বরং বেশ প্রস্তুতি নিয়েই ন্যাটোর কড়া নাড়ছে ফিনল্যান্ড।রুশ হামলা থেকে বাঁচতে ৫০০ বাঙ্কার ফিনল্যান্ডে
ইমামা খাতুন
প্রকাশিত:
১৮ মে ২০২২, ১৫:৩৪
আরও খবর
আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য আমেরিকা ও ইসরাইলকে জবাবদিহি করতে হবে: ইরান
ইসরাইলের নাম না নিয়ে কাতারে হামলার বিরুদ্ধে মোদির পোস্ট
২৪ ঘণ্টায় গাজার ১১২ জল কেন্দ্রে হামলা, নিহত ৭০০
রুশ-ইউক্রেন যুদ্ধ ঘিরে ক্ষুব্ধ ট্রাম্প, ইউক্রেনকে 'প্যাট্রিয়ট' ক্ষেপণাস্ত্র দিলেও চাইছেন পুরো দাম
জম্মু বিমানবন্দরে হামলা, নিষ্ক্রিয় আটটি পাকিস্তানি ক্ষেপণাস্ত্র
জম্মু বিমানবন্দরে হামলা, নিষ্ক্রিয় আটটি পাকিস্তানি ক্ষেপণাস্ত্র
OPERATION SINDOOR: ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা পাকিস্তানের
OPERATION SINDOOR: ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা পাকিস্তানের
ট্রাম্পের নির্দেশেই নতুন করে গাজায় হামলা ইসরাইলের: জানাল হোয়াইট হাউস
ট্রাম্পের নির্দেশেই নতুন করে গাজায় হামলা ইসরাইলের: জানাল হোয়াইট হাউস
ইয়েমেনে মার্কিন হামলায় ৩০ নিহত, 'দমানো যাবে না' হুঁশিয়ারি হুতি নেতার
ইয়েমেনে মার্কিন হামলায় ৩০ নিহত, 'দমানো যাবে না' হুঁশিয়ারি হুতি নেতার
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর