পুবের কলম ওয়েবডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন, জ্বালানি খাতে বড় রকমের পরিবর্তন আসছে। এমন অবস্থায় রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ইউরোপের জন্য এক ধরনের ‘অর্থনৈতিক আত্মহত্যা’। পুতিন তাঁর বক্তব্যে বলেন, ‘ইউরোপ নিজের ক্ষতি নিজে করছে। এতে দেশটিতে জ্বালানি খরচ বাড়বে, বাড়বে মূল্যস্ফীতি।’ জ্বালানি খাত নিয়ে অনুষ্ঠিত এক মিটিংয়ে পুতিন আরও বলেন, ‘এটা অবশ্যই ইউরোপের অভ্যন্তরীণ ব্যাপার।
তবে তাদের সিদ্ধান্তই তাদের অর্থনীতিকে হুমকির মুখে ফেলে দিচ্ছে।’ জ্বালানি তেলের ব্যবসা নিয়ে পুতিন বলেন, ‘পুরোনো মডেলে আর ব্যবসা চালিয়ে নেওয়া সম্ভব নয়। সময় ও চাহিদার সঙ্গে সঙ্গে আমাদের ব্যবসায়িক নীতিও পরিবর্তন করতে হবে। তেল তোলাই শেষ কথা নয়। আমাদের চিনতে হবে কারা আমাদের প্রকৃত ভোক্তা। তাদের সঙ্গে একটি চেইন তৈরি করতে হবে।’ রাশিয়ার তেল কোম্পানিগুলোকে পুতিন আশ্বাস দিয়েছেন, যত ধরনের সাহায্য প্রয়োজন সরকার তা করবে। বিশেষ করে হাইড্রোকার্বন প্রস্তুতকরণে যা যা সাহায্য দরকার তার জোগান দেওয়া হবে। তবে তেল বিক্রি হবে রাশিয়ান মুদ্রা রুবলে। এদিকে ব্রাসেলসে কানাডার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে জার্মান বিদেশমন্ত্রী আনালেনা বেয়ারবক জানিয়েছেন, রাশিয়ার ওপর আরও বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হবে। বেয়ারবক বলেন, ‘এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে, বিভিন্ন দেশ রাশিয়ার তেলের ওপর নির্ভরতা কমানোর চেষ্টা করছে। আমরা জানি, তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ কতটা কঠিন। তবুও বিষয়টি নিয়ে কয়েক সপ্তাহ ধরে ভেবে আসছি, কীভাবে এই নিষেধাজ্ঞা আরোপ করা যায়। এ বিষয়ে আরও আলোচনার দরকার আছে বলে মনে করি। আশা করছি, সামনের দিনগুলোতেই নতুন করে নিষেধাজ্ঞার খসড়া চূড়ান্ত হবে।’ তবে নিষেধাজ্ঞার ব্যাপারে ইইউ সদস্যভুক্ত দেশ হাঙ্গেরি জানিয়েছে, রাশিয়ার তেল ও গ্যাসের ওপর থেকে নির্ভরতা কমাতে হলে তার দেশের কয়েক বিলিয়ন ইউরোর তহবিল প্রয়োজন, যা দিতে ইইউ অপ্রস্তুত।অর্থনৈতিক আত্মহত্যা করবে ইউরোপঃ পুতিন
ইমামা খাতুন
প্রকাশিত:
১৮ মে ২০২২, ১৫:১২
আরও খবর
ছাদ থেকে পড়ে মৃত্যু ভূতের ভবিষ্যৎ ছবির পরিচালক অনীকের, কারণ জানতে তদন্তে পুলিশ
ইউরোপের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্যচুক্তির পথে ভারত, উচ্ছ্বাসে মোদী
হুমকির রাজনীতির কাছে মাথানত করবে না ইউরোপ: ট্রাম্পকে কড়া বার্তা মাক্রোঁর
গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্কারোপের হুমকির তীব্র নিন্দা ইউরোপীয়
‘পুতিন চাইলে তোমাকে ধ্বংস করে দেবে’ — জেলেনস্কিকে কড়া সতর্কবার্তা ট্রাম্পের
‘পুতিন চাইলে তোমাকে ধ্বংস করে দেবে’ — জেলেনস্কিকে কড়া সতর্কবার্তা ট্রাম্পের
আত্মঘাতী আইপিএস, রাজ্য পুলিশের ডিজিকে ছুটিতে পাঠাল হরিয়ানা সরকার
আত্মঘাতী আইপিএস, রাজ্য পুলিশের ডিজিকে ছুটিতে পাঠাল হরিয়ানা সরকার
Trump-Putin Alaska Summit: যুদ্ধ বন্ধে রাজি না হলে পুতিনের কঠিন পরিণতি হবে: ট্রাম্প
Trump-Putin Alaska Summit: যুদ্ধ বন্ধে রাজি না হলে পুতিনের কঠিন পরিণতি হবে: ট্রাম্প
উচ্চবর্ণের মতো পোশাক পরায় দলিতকে মারধর, অপমানে আত্মহত্যা যুবকের
উচ্চবর্ণের মতো পোশাক পরায় দলিতকে মারধর, অপমানে আত্মহত্যা যুবকের
ট্রাম্প-পুতিন টেলিফোনিক কথোপকথনের পরই ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার
ট্রাম্প-পুতিন টেলিফোনিক কথোপকথনের পরই ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা