পুবের কলম ওয়েবডেস্ক : নাইজেরিয়ার ইমো রাজ্যের সীমান্তে একটি অবৈধ তেল শোধনাগার ডিপোতে বিস্ফোরণের ফলে অগ্নিকাণ্ডে ১০০ জনেরও বেশি নিহত হয়েছেন। পেট্রোলিয়াম সম্পদ বিভাগের রাজ্য কমিশনার গুডলাক ওপিয়া জানান, একটি অবৈধ তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। এখনও পর্যন্ত নিহতদের সবার নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। শোধনাগারটি ইমো রাজ্যের ওহাজি-এগবেমা এলাকার আবায়েজি বনে অবস্থিত, যা দুটি রাজ্য সীমানায় বিস্তৃত।
ইয়ুথস অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডভোকেসি সেন্টার জানিয়েছে, বেআইনি জ্বালানি কেনার জন্য সেখানে লাইনে থাকা বেশ কয়েকটি গাড়ি বিস্ফোরণে পুড়ে গেছে। তেল-উৎপাদনকারী দেশটিতে বেকারত্ব ও দারিদ্র্যের কারণে অবৈধভাবে অপরিশোধিত তেলকে পরিশোধন করা একটি আকর্ষণীয় ব্যবসায় পরিণত হয়েছে। এখানকার অপরিশোধিত তেল সাধারণত বড় তেল কোম্পানির পাইপলাইন থেকে চুরি করা হয় এবং পরে অস্থায়ী ট্যাঙ্কে সেগুলো পরিশোধন করা হয়। বিপজ্জনক প্রক্রিয়াটি কিছুদিন পরপরই মারাত্মক দুর্ঘটনার কারণ হয়েছে। এতে শত শত মানুষের মৃত্যুর পাশাপাশি পরিবেশেরও ক্ষতি হয়েছে। গত বছরের অক্টোবরে রিভারস রাজ্যে অপর একটি অবৈধ শোধনাগারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ২৫ জন নিহত হন। সম্প্রতি এ ধরনের স্থাপনাগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়ে বেশ কিছু অবৈধ তেল পরিশোধনাগার বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটির সরকারি কর্মকর্তাদের দাবি, আফ্রিকার বৃহত্তম তেল উৎপাদনকারী ও রফতানিকারক দেশ নাইজেরিয়ার তেলের পাইপলাইনগুলোতে প্রায়ই চুরির ঘটনা ঘটে। এর ফলে দেশটি প্রতিদিন গড়ে দুই লক্ষ ব্যারেল তেল হারায়, যা উৎপাদনের ১০ শতাংশেরও বেশিঅবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণ, নিহত শতাধিক
ইমামা খাতুন
প্রকাশিত:
২৪ এপ্রিল ২০২২, ১৭:৩৭
আরও খবর
ফজরের নামাজের সময় নাইজেরিয়ার মসজিদে দুষ্কৃতীদের হামলা, মৃত বহু
ইন্তেকাল করলেন নাইজেরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি
বোমার আঘাতে ছাত্রীর মৃত্যু, দোষীদের শাস্তি চেয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
লাভপুরে বোমা বিস্ফোরণ, মৃত্যু কমপক্ষে ২ জনের
বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে ডান হাত উড়লো চতুর্থ শ্রেণি ছাত্রের
বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে ডান হাত উড়লো চতুর্থ শ্রেণি ছাত্রের
বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত আহত ২ শিশু, বিক্ষোভ সালারে
বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত আহত ২ শিশু, বিক্ষোভ সালারে
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা