পুবের কলম ওয়েবডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা আরও ছয় মাসের জন্য স্থগিত করেছে সরকার। খালেদা জিয়ার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে এ নিয়ে পঞ্চমবারের মতো তার সাজা স্থগিতের মেয়াদ বাড়ল। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত জিয়া থাকবেন কারাগারের বাইরে।
সর্বশেষ গত সেপ্টেম্বরে তার দণ্ডের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করে সরকার। সেই মেয়াদ শেষ হবে আজ, ২৪ মার্চ। দুর্নীতির দুই মামলায় ১৭ বছর দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দুই বছরের বেশি সময় কারাভোগের পর করোনাভাইরাস মহামারীর মধ্যে সরকারের নির্বাহী আদেশে ২০২০ সালের ২৫ মার্চ শর্তসাপেক্ষে ৬ মাসের জন্য মুক্তি পান। ফৌজদারি কার্যবিধিতে সাজা স্থগিত দেখিয়ে এর আগে মোট ৪ দফায় মুক্তির মেয়াদ বাড়িয়েছে সরকার। বর্তমানে খালেদা জিয়ার বয়স ৭৫ বছর বয়স। বর্তমানে গুলশানে তার ভাড়া বাসা ‘ফিরোজায়’ রয়েছেন। ভুগছেন আর্থারাইটিস, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা সমস্যায়।বাড়ল খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ
মাসুদ আলি
প্রকাশিত:
২৩ মার্চ ২০২২, ১৩:২০
আরও খবর
কোনও বন্দিকে প্যারোল, অস্থায়ী মুক্তি দেওয়া যাবে না, ভোটের আগে জেলগুলিতে কড়া নজরদারির নির্দেশ কমিশনের
শারীরিক অবস্থার অবনতি খালেদা জিয়ার, সিসিইউ-তে প্রাক্তন প্রধানমন্ত্রী
খালেদা জিয়ার নির্যাতনকারীদের বিচার হওয়া উচিত : মির্জা আব্বাস
শারীরিক অবস্থার অবনতি তিহারে বন্দি সাংসদ ইঞ্জিনিয়ার রাশিদের
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
বিবাহিত মেয়েকেও পরিবারের সদস্য হিসেবে স্বীকৃতি, এলাহাবাদ হাইকোর্টের রায় খারিজ সুপ্রিম কোর্টের
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
আম্বানি-মাসায়োশি সন'কে পিছনে ফেলে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি গৌতম আদানি, কত সম্পত্তি জানেন?