ইসরায়েলের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান আপাতত শেষ হয়েছে বলে ঘোষণা করেছে ইরান। তবে লেবাননে ফের হামলা চালানো হলে ইসরায়েলকে আরও কঠোর জবাব দেওয়া হবে বলেও স্পষ্ট সতর্কবার্তা দিয়েছে তেহরান।
আরও পড়ুন:
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, বর্তমান সামরিক অভিযান সমাপ্ত হলেও পরিস্থিতির অবনতি ঘটলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। ইরানের বক্তব্য, লেবাননে নতুন করে কোনো সামরিক হামলা না হলে তারা আর ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ চালাবে না।
আরও পড়ুন:
এর আগে লেবাননে ইসরায়েলি হামলাকে যুদ্ধবিরতি লঙ্ঘনের সামিল বলে অভিযোগ তোলে ইরান। সেই ঘটনার জেরে উত্তর ইসরায়েল লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস তখন জানিয়েছিল, এটি তাদের ধারাবাহিক সামরিক অভিযানের সূচনা।
আরও পড়ুন:
এদিকে সোমবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর পাল্টা জবাব দেয় ইসরায়েল।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইসরায়েলি অভিযানের পর ইরানের রাজধানী তেহরান, তাবরিজ এবং ইস্পাহান শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পায়।আরও পড়ুন:
মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরান ও ইসরায়েল—উভয় পক্ষকেই অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন।