পুবের কলম প্রতিবেদক : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লন্ডন যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সেই আমন্ত্রনে আগামী ২১ মার্চ দুবাই হয়ে লন্ডন যাবেন মমতা। মমতার এবারের বিদেশ সফরে শিল্পপতিদের সঙ্গেও বৈঠক হতে পারে বলে সূত্রের খবর। গত ২০২৩ সালে বিদেশ থেকে বিনিয়োগ আনতে স্পেন সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেবারও লগ্নির আশ্বাস পাওয়া গিয়েছিল।
এবারও ব্রিটেনে শিল্প বৈঠককে যোগদান করার কথা তাঁর। এই সফরের সূত্র ধরে রাজ্যে শিল্প বিনিয়োগ আসতে পারে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি শেষ হওয়া অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ব্রিটেনের প্রতিনিধিরা যোগ দিয়েছিলেন। শিক্ষাক্ষেত্রে বিভিন্ন সংযুক্ত কোর্স চালু করার জন্য আলোচনা হয়েছে।অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাঙালির প্রাণের যোগ রয়েছে। তবে মুখ্যমন্ত্রীর বিদেশ সফর নিয়ে কিছু জল্পনাও উঠেছে। এর আগে ২০২১ একবার মুখ্যমন্ত্রীর রোম সফরে বাধা দিয়েছিল কেন্দ্র। মার্কিন দেশের শিকাগো বিশ্ববিদ্যালয় একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে আমন্ত্রণ জানালেও পরে সেই অনুষ্ঠান বাতিল করে যায়। নেপাল সফরের জন্য আহ্বান পেলেও অনুমতি দেওয়া হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে। ২০২৩ সালে দুবাই এবং স্পেন সফরের সময় অনুমতি মিলবে কিনা তা নিয়ে সংশয় থাকলেও শেষ পর্যন্ত বাধা দেওয়া হয়নি তাঁকে। মমতার এবারের বিদেশ সফরেও বিদেশ মন্ত্রকের ছাড়পত্র পেতে কোনো বাধা আসবে না বলেই মনে করা হচ্ছে।আরও খবর
ইডি তল্লাশির মাঝেই আইপ্যাকের কর্ণধার, প্রতীক জৈনের বাড়িতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
গাজা যুদ্ধ বন্ধের দাবিতে ইউরোপজুড়ে তুমুল বিক্ষোভ, লন্ডনে ৫০০ গ্রেফতার
উত্তরবঙ্গে ভয়াবহ বৃষ্টি-ধস, পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী
জেলায় জেলায় পুজোর কার্নিভালের জৌলুস দেখে আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
টাকা পেয়েও যাঁরা কাজ শুরু করেনি 'বাংলার বাড়ি' প্রকল্প নিয়ে কড়া পঞ্চায়েত দফতর
টাকা পেয়েও যাঁরা কাজ শুরু করেনি 'বাংলার বাড়ি' প্রকল্প নিয়ে কড়া পঞ্চায়েত দফতর
আমাদের পাড়া আমাদের সমাধানে এলাকার মানুষদের কথা শুনলেন বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়
আমাদের পাড়া আমাদের সমাধানে এলাকার মানুষদের কথা শুনলেন বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়
গুজরাতের বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী
গুজরাতের বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
বিবাহিত মেয়েকেও পরিবারের সদস্য হিসেবে স্বীকৃতি, এলাহাবাদ হাইকোর্টের রায় খারিজ সুপ্রিম কোর্টের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
মহারাষ্ট্রে উচ্ছেদ অভিযানে বুদ্ধ মূর্তি ক্ষতিগ্রস্ত, প্রতিবাদে বিক্ষোভের ডাক বুদ্ধ ফাউন্ডেশনের
মহারাষ্ট্রে উচ্ছেদ অভিযানে বুদ্ধ মূর্তি ক্ষতিগ্রস্ত, প্রতিবাদে বিক্ষোভের ডাক বুদ্ধ ফাউন্ডেশনের
দুর্নীতির অভিযোগ, তৃণমূল নেতার মাথা অর্ধেক মুড়িয়ে, জুতোর মালা পরিয়ে ঘোরানো হল গ্রামে