পুবের কলম, ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীরের রাজৌরি বনবিভাগের একাধিক এলাকায় এক ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। বনাঞ্চলের এই বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণে আনতে এবং তা যাতে আরও ছড়িয়ে পড়তে না পারে, তার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে বন দফতর, ফরেস্ট প্রোটেকশন ফোর্স এবং স্থানীয় বাসিন্দারা। সরকারি সূত্রে জানা গেছে, রাজৌরির খাড়িয়ান, আন্দ্রোলা, চাক্কলি, মিয়াহাদি এবং বাথুনি ব্লকের বিস্তীর্ণ বনাঞ্চল এই আগুনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সমস্ত উপলব্ধ কর্মী ও শক্তি নিয়োগ করেছে প্রশাসন।
আরও পড়ুন:
বন দফতরের আধিকারিক রাজেশ কুমার জানিয়েছেন, দুর্গম ভৌগোলিক অবস্থান ও লজিস্টিকগত বড় চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। রাজেশ কুমার বলেন, "আমাদের সমস্ত কর্মীদের এই কাজে নামানো হয়েছে। চাক্কলি, খাড়িয়ান এবং আন্দ্রোলা এলাকায় আগুন লেগেছে। কিন্তু অঞ্চলগুলি এতটাই প্রত্যন্ত এবং দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত যে সেখানে দমকল বা অগ্নিনির্বাপক গাড়ি পৌঁছানোর কোনো রাস্তা নেই।
আমাদের কর্মীরা ম্যানুয়ালি (হাতে করে) আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করছেন। আশা করছি, সন্ধ্যার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।"আরও পড়ুন:
ছড়িয়ে পড়তে না পারে, তার জন্য বনকর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন স্থানীয় গ্রামবাসীরাও। আগুন নেভানোর কাজে হাত লাগানো এক স্থানীয় বাসিন্দা সংবাদ সংস্থাকে বলেন, "আমরা গতকাল থেকে টানা এই আগুনের সাথে লড়াই করছি। কাল মাঝরাত পর্যন্ত কাজ করে বাড়ি ফিরেছিলাম, আজ সকালে আবার চলে এসেছি। আমরা বন দফতরের সাথে হাত মিলিয়ে আগুন নেভানোর চেষ্টা করছি ঠিকই, কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি যে একে নিয়ন্ত্রণে আনা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে।"