পুবের কলম ওয়েবডেস্কঃ মহান আল্লাহকে সন্তুষ্ট করতে রোযা রাখেন মুসলিমরা। গোটা মাস ধরে চলে পরবরদিগরের ইবাদত। আর এই মাসেই বিশেষ ইসলামি রীতি ইতিকাফ পালন করে থাকেন ধর্মপ্রাণ মুসলিমরা। প্রতি বছরের মতো এবারও মদিনার মসজিদে নববিতে ইতিকাফ করছেন ৪ হাজার মুসল্লি। বৃহস্পতিবার থেকে তারা মসজিদে এসে থাকতে শুরু করেছেন।
সউদির নয়া নিয়ম অনুযায়ী, কেবল নিবন্ধিত ব্যক্তিরাই মসজিদটিতে ইতিকাফ করতে পারবেন। শরিয়ত অনুযায়ী, ইতিকাফ হচ্ছে রমযানের শেষ ১০ দিনে পালন করা একটি বিশেষ ইবাদত। আগ্রহী ব্যক্তিরা মসজিদে উপস্থিত থেকে এ সময়টায় ইবাদত-বন্দেগিতে কাটান। এমনকি সেখানেই তারা নিদ্রা যান ও আহার গ্রহণ করেন। রমযানের ২০তম দিনের সূর্যাস্ত থেকে শুরু হয় এই বিশেষ ইবাদত। ঈদের চাঁদ দেখা গেলে এর মেয়াদ শেষ হয়। যেহেতু শাওয়ালের চাঁদ দেখা নির্দিষ্ট নয়, তাই ইতিকাফের মেয়াদ ৯ দিন বা ১০ দিন হতে পারে। সউদি কর্তৃপক্ষ ঘোষণা করেছে, মসজিদে নববিতে ইতিকাফ পালনকারী ব্যক্তিদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ইফতার ও সেহরির খাবার, গরম ও ঠাণ্ডা পানীয় সরবরাহ করা হবে। এছাড়া অন্যান্য সুবিধাও দেওয়া হবে। পাশাপাশি তারা বিভিন্ন ভাষায় ইসলামি জ্ঞান আহরণ, ওয়াজ ইত্যাদি শোনারও সুযোগ পাবেন। উল্লেখ্য, ইসলামের পবিত্রতম দুই স্থান মক্কার কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিতে ইতিকাফ করতে আগ্রহী থাকেন লাখো মুসল্লি। তাদের মধ্যে থেকে প্রতি বছর সীমিত সংখ্যক মুসল্লিকে ইতিকাফ করার সুযোগ দেওয়া হয়।মদিনার পবিত্র মসজিদে এবার ইতিকাফ করছেন ৪ হাজার মুসল্লি
ইমামা খাতুন
প্রকাশিত:
২১ এপ্রিল ২০২২, ১৪:৪৮
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
বিবাহিত মেয়েকেও পরিবারের সদস্য হিসেবে স্বীকৃতি, এলাহাবাদ হাইকোর্টের রায় খারিজ সুপ্রিম কোর্টের
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা