পুবের কলম, ওয়েবডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকাশ্য আপত্তির কয়েক ঘণ্টার মধ্যেই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করল তৃণমূল কংগ্রেস। দলের সাংসদ দোলা সেন ও মালা রায়ের নামে এই মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার মামলাটির শুনানি হতে পারে বলে জানা গেছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী বৈঠকে কেন্দ্র ও নির্বাচন কমিশনকে একযোগে কটাক্ষ করে বলেন, “নোটবন্দির মতো এবারও জোর করে SIR চাপিয়ে দেওয়া হচ্ছে।
বাংলার মানুষ তা মেনে নেবে না। নোটবন্দির মতোই এর ফলও উল্টো হবে।”আরও পড়ুন:
তিনি আরও বলেন, “অফিসার ও শিক্ষকরা দুই দায়িত্ব একসঙ্গে সামলাচ্ছেন। দুই ঘণ্টায় কত বাড়িতে যাওয়া সম্ভব? এত কম সময়ে এই কাজ করা বাস্তবসম্মত নয়।
”আরও পড়ুন:
তৃণমূলের দাবি, SIR-এর নামে পরিকল্পিতভাবে প্রকৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। দলের হাতে এই সংক্রান্ত প্রাথমিক তথ্যও এসেছে বলে জানা গেছে। দলটির মতে, এটি শুধু রাজনৈতিক নয়, বরং গণতন্ত্র রক্ষার লড়াই। তৃণমূল জানিয়েছে, আদালতের রায় না আসা পর্যন্ত SIR প্রক্রিয়া স্থগিত রাখার আবেদন জানানো হবে। তাঁদের বক্তব্য— মানুষের ভোটাধিকার রক্ষা করাই এখন দলের প্রধান লক্ষ্য।