ওয়াসিংটন: ইউক্রেনকে সামরিক সাহায্য দেওয়া আপাতত বন্ধ করে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের আধিকারিক সূত্রকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি। রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করতে ইউক্রেনকে ‘চাপে রাখার জন্যই’ আমেরিকার এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। গত সপ্তাহে হোয়াইট হাউসের বৈঠকে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের তুমুল তর্ক-বিতর্ক হয়। ‘অবাধ্য’ জেলেনস্কিকে হোয়াইট হাউস থেকে ‘গেট আউট’ বলে বের করে দেন ট্রাম্প।
ইউক্রেন প্রেসিডেন্টের জন্য আয়োজিত নৈশ ভোজেও তাঁকে আপ্যায়ন করা হয়নি। বাতিল করা হয় যৌথ সাংবাদিক সম্মেলন এবং দুই দেশের মধ্যে প্রস্তাবিত চুক্তি। এই ঘটনার পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রক ইউক্রেনের উপর চাপ তৈরি করেছে জেলেনস্কিকে ক্ষমা চাইতে হবে। তাঁকে প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়াতেও চাপ দিচ্ছে আমেরিকা। ওই ঘটনার কয়েক দিন যেতে না-যেতেই ইউক্রেনকে সামরিক সাহায্য পাঠানো আপাতত বন্ধ করে দিল ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের এক আধিকারিক এএফপি-কে বলেন, শান্তি ফেরানোর লক্ষ্যে স্থির রয়েছেন প্রেসি়ডেন্ট । আমরা চাই আমাদের বন্ধুরাও সেই একই লক্ষ্যে স্থির থাকুক। আমরা তাই আপাতত ইউক্রেনকে সামরিক সাহায্য বন্ধ করছি, যাতে এর মাধ্যমে কোনও সমাধানের পথ বেরোয়। এই বিষয়ে ইউক্রেনের সংসদের বিদেশ কমিটির প্রধান ওলেকজেন্ডার মেরেঝকো সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, বিষয়টি দেখতে খুব খারাপ লাগছে। দেখে মনে হচ্ছে ট্রাম্প আমাদের আত্মসমর্পণের দিকে ঠেলে দিচ্ছেন। আমরা যাতে রাশিয়ার দাবি মেনে নিই, সেই চেষ্টা চলছে।ইউক্রেনকে সামরিক সাহায্য বন্ধ আমেরিকার
সুস্মিতা
প্রকাশিত:
৪ মার্চ ২০২৫, ১১:৫৬
আরও খবর
ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলা, প্রাণ গেল অন্তত ১৪ জনের
গ্রেটা থুনবার্গকে ‘ঝামেলাবাজ’ বললেন ট্রাম্প, দিলেন ডাক্তার দেখানোর পরামর্শ
কে রুখবে নেতানিয়াহুকে? ট্রাম্পের শান্তি আহ্বান অগ্রাহ্য করে গাজায় ইসরাইলের ভয়াবহ হামলা, নিহত ৭০
শুল্কযুদ্ধে টানাপোড়েনের মধ্যেই শি জিনপিঙের সঙ্গে ফোনে কথা ট্রাম্পের, যাচ্ছেন চিন
ট্রাম্পের ১৫০০ কোটি ডলারের মানহানির মামলা ‘নিউ ইয়র্ক টাইমস’-এর বিরুদ্ধে
ট্রাম্পের ১৫০০ কোটি ডলারের মানহানির মামলা ‘নিউ ইয়র্ক টাইমস’-এর বিরুদ্ধে
ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলিতে নিহত
ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলিতে নিহত
Ukraine War: শান্তি না হলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের
Ukraine War: শান্তি না হলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের
Trump-Putin Alaska Summit: যুদ্ধ বন্ধে রাজি না হলে পুতিনের কঠিন পরিণতি হবে: ট্রাম্প
Trump-Putin Alaska Summit: যুদ্ধ বন্ধে রাজি না হলে পুতিনের কঠিন পরিণতি হবে: ট্রাম্প
লস অ্যাঞ্জেলেসে জারি কারফিউ, বিক্ষোভ থামাতে গণগ্রেফতার
লস অ্যাঞ্জেলেসে জারি কারফিউ, বিক্ষোভ থামাতে গণগ্রেফতার
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
বিবাহিত মেয়েকেও পরিবারের সদস্য হিসেবে স্বীকৃতি, এলাহাবাদ হাইকোর্টের রায় খারিজ সুপ্রিম কোর্টের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
মহারাষ্ট্রে উচ্ছেদ অভিযানে বুদ্ধ মূর্তি ক্ষতিগ্রস্ত, প্রতিবাদে বিক্ষোভের ডাক বুদ্ধ ফাউন্ডেশনের
মহারাষ্ট্রে উচ্ছেদ অভিযানে বুদ্ধ মূর্তি ক্ষতিগ্রস্ত, প্রতিবাদে বিক্ষোভের ডাক বুদ্ধ ফাউন্ডেশনের
দুর্নীতির অভিযোগ, তৃণমূল নেতার মাথা অর্ধেক মুড়িয়ে, জুতোর মালা পরিয়ে ঘোরানো হল গ্রামে