My thoughts and prayers are with all those affected by the cloudburst and flooding in Kishtwar, Jammu and Kashmir. The situation is being monitored closely. Rescue and relief operations are underway. Every possible assistance will be provided to those in need.
— Narendra Modi (@narendramodi) August 14, 2025আরও পড়ুন:
হিমালয়ের অন্যতম তীর্থস্থান মা চণ্ডীর মন্দির মাচাইল মাতা যাত্রার সময়কালে এই বিপর্যয় ঘটে। যাত্রার জন্য ডিউটিতে থাকা সিআইএসএফের এক জওয়ানের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ আরও ৩ জওয়ান।
কিস্তওয়ার থেকে ৯০ কিমি দূরে ৯ হাজার ৫০০ ফুট উঁচুতে অবস্থিত চাসোটি এলাকায় দুর্ঘটনা ঘটে। সেখান থেকেই সাড়ে ৯ কিমি হেঁটে যেতে হয় মন্দিরে। তীর্থযাত্রীদের ওই স্থানে একটি অস্থায়ী লঙ্গরখানা খোলা হয়েছিল, সেটি একেবারে ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে। উধমপুর থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দুটি টিম কিস্তেওয়ারে পৌঁছেছে। হড়পা বানে বহু ঘরবাড়ি তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, বিপর্যয়ের ভয়াবহতা এতটাই যে, ত্রাণ, উদ্ধারকাজ শেষ করতে অন্তত দিন ২০ সময় লাগবে।
#BREAKING: Heavy cloudburst reported in Chasoti village of Padder, Kishtwar in Jammu & Kashmir. According to local sources, between 200 and 300 people are feared to be trapped in the affected area. pic.twitter.com/M5CjFSCtqa
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) August 14, 2025আরও পড়ুন:
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ঘটনার উপর নজর রাখছেন এবং কিস্তওয়ার প্রশাসনের সঙ্গে লাগাতার যোগাযোগ রাখছেন।