পুবের কলম ওয়েবডেস্ক: দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) আদালত থেকে অভিযোগ মুক্ত হওয়ার পর রবিবার জন্তর মন্তরে বড় জনসভা করেন। তিনি দাবি করেন, এখন থেকেই বিজেপি সরকারের বিদায়ের গণনা শুরু হয়ে গেছে। তাঁর কথায়, যারা শুধু ক্ষমতার লোভে রাজনীতি করে, তারা বেশি দিন টিকে থাকতে পারে না।
আরও পড়ুন:
সভায় কেজরিওয়াল (Arvind Kejriwal) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তীব্র সমালোচনা করেন।
তিনি বলেন, বছরের পর বছর তাঁকে দুর্নীতিগ্রস্ত বলা হয়েছে, কিন্তু আদালত স্পষ্ট করে দিয়েছে তিনি সৎ। তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, তাঁর সই করা যে কোনও নথি খতিয়ে দেখা হোক, কোথায় দুর্নীতি আছে দেখানো হোক। তিনি অভিযোগ করেন, তাঁর সহকর্মী মনীশ শিসোদিয়া সহ মন্ত্রীদের জেলে রেখে দিল্লির কাজ আটকে দেওয়া হয়েছিল।আরও পড়ুন:
ফলে স্কুল, স্বাস্থ্যকেন্দ্র ও পরিবহন ব্যবস্থায় সমস্যা বেড়েছে।
কেজরিওয়াল বলেন, মানুষ এক সময় কংগ্রেসে হতাশ হয়ে বিজেপিকে সুযোগ দিয়েছিল। কিন্তু এত বছর পরও শিক্ষা, কাজ ও স্বাস্থ্য ব্যবস্থায় বড় পরিবর্তন হয়নি। তাঁর দাবি, দেশ চালানোর ইচ্ছে নয়, শুধু ক্ষমতা ধরে রাখাই বর্তমান সরকারের লক্ষ্য। এই জনসভাকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। অভিযোগ থেকে মুক্ত হওয়ার পর এটি তাঁর প্রথম বড় সমাবেশ, যেখানে তিনি স্পষ্ট বার্তা দেন,তিনি লড়াই চালিয়ে যাবেন এবং মানুষের পাশে থাকবেন।