পুবের কলম,ওয়েবডেস্ক: আমেরিকার সান ফ্রান্সিসকোতে ভারতীয় দূতাবাসে হামলা। গভীর রাতে দূতাবাসের আগুন লাগিয়ে দেওয়া হল। দাউ দাউ করে জ্বলে উঠল দূতাবাস ভবনের একাংশ। এই ঘটনায় অভিযোগের তির খলিস্তানপন্থীদের দিকে। পাঁচ মাসে এই নিয়ে দ্বিতীয় বার সান ফ্রান্সিসকোর ভারতীয় দূতাবাসে হামলা চালানো হল।
রবিবার গভীর রাতে ভারতীয় দূতাবাসের সামনে জড়ো হন কয়েক জন দুষ্কৃতী। তাঁরা দূতাবাসে আগুন ধরিয়ে দেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। জ্বলে ওঠে দূতাবাস ভবনের একাংশ। অভিযোগ, খলিস্তানপন্থীরা দূতাবাসে আগুন ধরিয়েছেন। তবে এই ঘটনায় হতাহতের খবর নেই। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। কিছু ক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। জানিয়েছেন, আমেরিকা যে কোনও রকমের হিংসা এবং ধ্বংসাত্মক কার্যকলাপের তীব্র বিরোধী। বিশেষ করে বিদেশের প্রতিনিধিদের ওপর হামলা আমেরিকায় শাস্তিযোগ্য অপরাধ। এদিকে কানাডার টরন্টোতে খালিস্তানিরা একটি ‘স্বাধীনতা মিছিল’-এর ডাক দেওয়ার পর দিল্লিতে কানাডার রাষ্ট্রদূতকে তলব করে ভারত সরকার প্রতিবাদ জানিয়েছে।ক্যালিফোর্নিয়ায় ভারতীয় দূতাবাসে আগুন খালিস্তানিদের
ইমামা খাতুন
প্রকাশিত:
৫ জুলাই ২০২৩, ১৫:২২
আরও খবর
যত দ্রুত সম্ভব ইরান ছাড়ুন: ভারতীয় নাগরিকদের জরুরি নির্দেশ দিল ভারতীয় দূতাবাস
কাবুলে ফের খুলছে ভারতীয় দূতাবাস, দু'দেশের বিদেশমন্ত্রীর বৈঠকে ঘোষণা জয়শঙ্করের
Fire: আনন্দপুরের গুলশান কলোনীতে আগুন
হুগলির উৎকর্ষ বাংলার প্রশিক্ষণ স্থানে অগ্নিকাণ্ড
সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সংকল্প দৃঢ়: সিওলেতে পৌঁছে লিখলেন অভিষেক
সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সংকল্প দৃঢ়: সিওলেতে পৌঁছে লিখলেন অভিষেক
বেকবাগানে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন
বেকবাগানে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর