পুবের কলম, ওয়েবডেস্ক: মুম্বাইয়ের মুলুন্দ (পশ্চিম) এলাকায় মেট্রো প্রকল্পের নির্মাণাধীন পিলারের একটি অংশ ধসে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে লাল বাহাদুর শাস্ত্রী রোডের ওপর দিয়ে যাওয়ার সময় একটি চলন্ত অটোরিকশা এবং একটি গাড়ির ওপর পিলারের কংক্রিটের অংশটি আছড়ে পড়ে। এই ঘটনায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন এবং অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে জনসন অ্যান্ড জনসন কোম্পানির প্রাঙ্গণের কাছে। মুম্বাই মেট্রো লাইন ৪ (ওয়ালা-কাসারভাদাভালি) প্রকল্পের আওতায় এই নির্মাণকাজ চলছিল।আরও পড়ুন:
আরও পড়ুন:
মেট্রো ৪ প্রকল্প তদারককারী সংস্থা মুম্বাই মেট্রোপলিটন রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি প্রযুক্তিগত তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে পিলারের অংশটি ঢালাইয়ের সময় শাটারিং বা রিইনফোর্সমেন্ট প্রক্রিয়ায় গাফিলতির ইঙ্গিত পাওয়া গেছে। মুম্বাই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সাইট ইঞ্জিনিয়ার ও ঠিকাদারদের জবানবন্দি রেকর্ড করছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।