পুবের কলম ওয়েবডেস্কঃ ইউক্রেনে সামরিক অভিযানের জেরে রাশিয়ার ওপর ইইউ এবং আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞাকে ‘নির্বোধ’ ও ‘হঠকারী’ বলে সমালোচনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গের আন্তর্জাতিক ইকোনোমিক ফোরামে এক ভাষণে পুতিন ইউক্রেন ইস্যুতে বক্তব্য রাখেন। গত ২৪ ফেব্রুয়ারি পুতিন ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা করেন। তারপর মস্কোর বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা বিশ্ব।
এই নিষেধাজ্ঞা এখনও বলবৎ রয়েছে। তবে এসব নিষেধাজ্ঞা মস্কোর উপর কোনও প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছে বলে পুতিনের দাবি। পুতিন বলেন, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের জেরে ইইউ-এর ৪০ কোটি মার্কিন ডলারের ক্ষতি হতে পারে। অন্যদিকে ইউক্রেন যুদ্ধে প্রতিক্রিয়া দেখাতে গিয়ে ইইউ তার রাজনৈতিক কর্তৃত্বও খুইয়েছে। পুতিন আরও বলেন, ইউরোপে মুদ্রাস্ফীতি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। নিষেধাজ্ঞার পরিণতিতে অসমতাও ক্রমাগত বৃদ্ধি পাবে। রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়ে ইউরোপের মানুষের বাস্তবিক স্বার্থের দিকটিকে একপাশে সরিয়ে রাখা হয়েছে। তিনি বলেন, ‘পূর্ব ইউক্রেনের দোনবাসে আমাদের জনগণকে রক্ষা করাই আমাদের লক্ষ্য। পশ্চিমারা ইউক্রনে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে। কোনও সন্দেহ ছাড়াই বিশেষ অভিযানের সকল লক্ষ্য অর্জন হবে।’ তাঁর কথায়, ‘রাশিয়ার অর্থনীতিকে চাপে ফেলতে কোনও চিন্তা না করেই ঝড়ের মতো একের পর এক নির্বোধ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, কিন্তু তাদের উদ্দেশ্য কখনও সফল হবে না। কারণ মানসিক দৃঢ়তা রাশিয়ার জাতিগত বৈশিষ্ট্য। আমরা যে কোনও চ্যালেঞ্জ গ্রহণ করতে পারি এবং তাতে জয়ী হতে পারি। রাশিয়ার হাজার বছরের ইতিহাসে অসংখ্যবার এটি প্রমাণিত হয়েছে।’পশ্চিমা নিষেধাজ্ঞা নির্বুদ্ধিতা পুতিন
ইমামা খাতুন
প্রকাশিত:
১৯ জুন ২০২২, ১০:৪৪
আরও খবর
পুতিনের বাসভবনে ড্রোন হামলা, অভিযোগের তির ইউক্রেনের দিকে
ক্রিমিয়ায় হঠাৎ সফর পুতিনের
পুতিনের হুমকিকে ভয় পাই না: বাইডেন
অনেকগুলি মেরুতে ভাগ হবে বিশ্ব পুতিন
এবার পুতিনের দুই মেয়ের ওপর নিষেধাজ্ঞা আনছে যুক্তরাষ্ট্র ইউরোপ
এবার পুতিনের দুই মেয়ের ওপর নিষেধাজ্ঞা আনছে যুক্তরাষ্ট্র ইউরোপ
পশ্চিমা দেশগুলির নিষেধাজ্ঞা রাশিয়াকে ইউক্রেনের অবস্থান থেকে সরাতে পারবে নাঃ ক্রেমলিনের মুখপাত্র
পশ্চিমা দেশগুলির নিষেধাজ্ঞা রাশিয়াকে ইউক্রেনের অবস্থান থেকে সরাতে পারবে নাঃ ক্রেমলিনের মুখপাত্র
লেবাননে নতুন হামলা না হলে ইসরায়েলে আর আক্রমণ নয়, জানাল ইরান
লেবাননে নতুন হামলা না হলে ইসরায়েলে আর আক্রমণ নয়, জানাল ইরান
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
বিবাহিত মেয়েকেও পরিবারের সদস্য হিসেবে স্বীকৃতি, এলাহাবাদ হাইকোর্টের রায় খারিজ সুপ্রিম কোর্টের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
দুর্নীতির অভিযোগ, তৃণমূল নেতার মাথা অর্ধেক মুড়িয়ে, জুতোর মালা পরিয়ে ঘোরানো হল গ্রামে
দুর্নীতির অভিযোগ, তৃণমূল নেতার মাথা অর্ধেক মুড়িয়ে, জুতোর মালা পরিয়ে ঘোরানো হল গ্রামে
মহারাষ্ট্রে উচ্ছেদ অভিযানে বুদ্ধ মূর্তি ক্ষতিগ্রস্ত, প্রতিবাদে বিক্ষোভের ডাক বুদ্ধ ফাউন্ডেশনের