পুবের কলম ওয়েবডেস্কঃ ইসরাইলি সেনার গুলিতে ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলেহর নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে লেবাবনের ইসলামপন্থী সামরিক রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহ। দলটির মহাসচিব হাসান নাসরুল্লাহ বলেছেন, যারা জায়নবাদী ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চায়, জঘন্য এ ঘটনায় তাদের লজ্জা পাওয়া দরকার। এই ইসরাইলিরা হত্যা-জুলুমের ক্ষেত্রে মুসলিম-খ্রিস্টানের মধ্যে কোনও পার্থক্য করে না। তিনি বলেন, ‘শিরিন আবু আকলেহ বহু বছর ধরে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলি অপরাধের সাক্ষী ছিলেন। তাঁকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনা।
এই অপরাধে লজ্জিত হওয়া উচিত তাদের, যারা জায়নবাদী শাসনের সাথে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানিয়েছিল। যারা দেশগুলোকে বোঝানোর চেষ্টা করেছিল, ইসরাইলের অস্তিত্ব স্বাভাবিক এবং তাদের সহাবস্থান হওয়া উচিত’। হিজবুল্লাহর শীর্ষ নেতা এ সময় আরও বলেন, আবু আকলেহের শাহাদাতের পিছনে শক্তিশালী বার্তাটি হল, তিনি একজন খ্রিস্টান হওয়া সত্ত্বেও তাকে হত্যা করা হয়েছে। অর্থাৎ ইসরাইলি সরকার হত্যা-জুলুমের ক্ষেত্রে ফিলিস্তিনের একজন মুসলিম ও একজন খ্রিস্টানের মধ্যে কোনও পার্থক্য করে না। উল্লেখ্য, আবু আকলেহ খ্রিস্টান হওয়া সত্ত্বেও মুসলিমদের কাছে প্রিয় ছিলেন। দুই দশকেরও বেশি সময় ধরে ইসরাইলি অপরাধ ও দখলদারিকে বিশ্বের সামনে তুলে ধরেছেন শিরিন।ইসরাইলের সঙ্গে সম্পর্ক লজ্জার বিষয়: হিজবুল্লাহ
ইমামা খাতুন
প্রকাশিত:
১৫ মে ২০২২, ১৫:৫৬
আরও খবর
বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়ে আমাদের মেধাশূন্য করতে চায় ইসরায়েল: আরাঘচি
অর্থনৈতিক চাপে ‘পিছু হটার’ পথ খুঁজছেন ট্রাম্প?
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর নেতানিয়াহুর স্বীকারোক্তি: “অত্যন্ত কঠিন এক সন্ধ্যা”
উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত অন্তত ৫৮
আত্মসমর্পণ নয়, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
আত্মসমর্পণ নয়, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
লেবাননে জোরদার হামলা চালাবে ইসরায়েল! বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ ইহুদি সেনার
লেবাননে জোরদার হামলা চালাবে ইসরায়েল! বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ ইহুদি সেনার
৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন ইসরাইলের, লাগাতার বিমান হামলায় বাড়ছে নিহতের সংখ্যা
৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন ইসরাইলের, লাগাতার বিমান হামলায় বাড়ছে নিহতের সংখ্যা
কে রুখবে নেতানিয়াহুকে? ট্রাম্পের শান্তি আহ্বান অগ্রাহ্য করে গাজায় ইসরাইলের ভয়াবহ হামলা, নিহত ৭০
কে রুখবে নেতানিয়াহুকে? ট্রাম্পের শান্তি আহ্বান অগ্রাহ্য করে গাজায় ইসরাইলের ভয়াবহ হামলা, নিহত ৭০
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
বিবাহিত মেয়েকেও পরিবারের সদস্য হিসেবে স্বীকৃতি, এলাহাবাদ হাইকোর্টের রায় খারিজ সুপ্রিম কোর্টের
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
আম্বানি-মাসায়োশি সন'কে পিছনে ফেলে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি গৌতম আদানি, কত সম্পত্তি জানেন?
আম্বানি-মাসায়োশি সন'কে পিছনে ফেলে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি গৌতম আদানি, কত সম্পত্তি জানেন?
দুর্নীতির অভিযোগ, তৃণমূল নেতার মাথা অর্ধেক মুড়িয়ে, জুতোর মালা পরিয়ে ঘোরানো হল গ্রামে