পুবের কলম ওয়েব ডেস্কঃ দেশে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ধর্ষণের ঘটনা ঘটছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) সর্বশেষ তথ্যই বলছে দেশে প্রতিদিন প্রায় ৮১ টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এই অবস্থায় রাতের রাস্তায় একাকী মহিলা আদৌও কতটা নিরাপদ সেই প্রশ্ন ওঠা অস্বাভাবিক কিছু নয়। আর সেই বাস্তব প্রতক্ষ্য করতে রাস্তায় নেমে নিজেই বিশেষ অভিযান চলালেন এক মহিলা পুলিশ কমিশনার। আর তারপর যা ঘটল তা চমকে দেওয়ার মতো। ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হলেন পুলিশ কমিশনার।
ঘটনাটি মধ্যপ্রদেশের মালকাজগিরির।আরও পড়ুন:
কী ঘটেছিল?
আরও পড়ুন:
জানা গিয়েছে, রাতের রাস্তায় একাকী মহিলা কতটা নিরাপদ তা স্বচক্ষে দেখতে যাত্রীর ছদ্মবেশে রাস্তায় নেমে পড়েন মালকাজগিরির পুলিশ কমিশনার ভি সুমথি। তিনি একা দাঁড়িয়ে পড়েন দিলসুখনগরের একটি বাস স্টপে। রাত তখন সাড়ে ১২ টা। প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে রাত সাড়ে তিনটে পর্যন্ত তিনি এই গোপন অভিযান চালান।
ততক্ষণ তিনি সেখানে একাই দাঁড়িয়ে ছিলেন। কিন্তু, রাত গভীর হতেই তারপর যা ঘটল তা উদ্বেগজনক বাস্তবতাকে তুলে ধরে। পুলিশ সুত্রের খবর, একজন মহিলাকে একা থাকতে দেখে তাঁর কাছে একে একে প্রায় ৪০ জন পুরুষ এগিয়ে আসেন। পুলিশ জানায়, তাদের মধ্যে বেশ কয়েকজন মদ্যপ এবং মাদকাসক্ত ছিল। সেখানে শুধু মাঝবয়সী পুরুষই ছিল না তরুণরাও ছিল। তাদের মধ্যে কয়েকজন ছাত্র এবং বেসরকারি সংস্থায় কর্মরত কর্মচারী ছিলেন।আরও পড়ুন:
পুলিশ জানায়, কমিশনার পরিস্থিতির বাস্তব অবস্থা খতিয়ে দেখতে ঘটনাস্থলে একা থাকলেও তাঁর আশেপাশে মোতায়েন ছিল সাদা পোশাকের পুলিশ। যখনই কমিশনারের কাছে থাকা ব্যক্তিদের আচরণ সন্দেহজনক মনে হয় তখনই হস্তক্ষেপ করে সাদা পোশাকে মোতায়েন থাকা পুলিশ। এরপর অনুপযুক্ত আচরণ করতে যাওয়া ব্যক্তিদের আটক করে পুলিশ। জানা গিয়েছে, বাস স্টপের আশেপাশে হয়রানি বা বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
পরে এবিষয়ে পুলিশের তরফে জানানো হয়, কমিশনার পৌঁছানোর কয়েক মিনিটের মধ্যেই একাধিক ব্যক্তি তাঁর কাছে আসে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। শুধু তাই নয়, এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে বৃহত্তর নারী নিরাপত্তা সচেতনতা অভিযানের অংশ হিসেবে পুলিশ কাউন্সেলিং সেশনও চালায়।