আরও পড়ুন:
থাইল্যান্ডের সাধারণ নির্বাচনে বড় জয়ের দাবি করেছেন দেশটির রক্ষণশীল প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। রবিবার অনুষ্ঠিত ভোটগ্রহণের পর প্রাথমিক ফলাফলে তাঁর দল ভুমজাইথাই পার্টি এগিয়ে রয়েছে বলে জানিয়েছে একাধিক টেলিভিশন চ্যানেল। একই দিনে সংবিধান সংশোধন সংক্রান্ত গণভোটও অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:
৫০০ সদস্যের পার্লামেন্টের মধ্যে ৪০০ জন সরাসরি ভোটে নির্বাচিত হন। ভোটগণনা শুরু হতেই রাজধানী ব্যাংককে দলের কার্যালয় থেকে অনুতিন বলেন, “আমরা সম্ভবত প্রথম স্থান অর্জন করতে যাচ্ছি।
আজকের এই জয় গোটা থাইল্যান্ডের।” চ্যানেল ৩–এর পূর্বাভাস অনুযায়ী, ভুমজাইথাই পার্টি প্রায় ২০০ আসন পেতে পারে। দ্বিতীয় স্থানে রয়েছে প্রগতিশীল পিপলস পার্টি, তাদের সম্ভাব্য আসন ১০০-র কিছু বেশি। সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার ফেউ থাই পার্টি রয়েছে তৃতীয় স্থানে।আরও পড়ুন:
গত নির্বাচনে তৃতীয় হওয়া ভুমজাইথাই পার্টির এই উত্থানকে বড় চমক বলেই মনে করছেন বিশ্লেষকরা। পাশাপাশি, গণভোটে জান্তা আমলের সংবিধান সংস্কারের পক্ষে প্রায় ৬০ শতাংশ ভোট পড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।