আইভি আদক, হাওড়া: রবিবার রাতে হাওড়ার ১৬নং জাতীয় সড়কের ধারে বাগনানের চন্দ্রপুরে একটি প্লাস্টিক কারখানা আগুনে ভস্মীভূত হয়েছিল। সেই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল হাওড়ায়।
আরও পড়ুন:

এবার হাওড়ার ঘুসুড়ি নস্করপাড়ায় একটি প্লাস্টিকের সরঞ্জাম তৈরির কারখানায় আগুন লাগে। ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন।
ঘনজনবসতি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজে দমকল কর্মীদের বেগ পেতে হয়।আরও পড়ুন:

নস্করপাড়ার জনবসতি এলাকায় ওই প্লাস্টিক কারখানায় সোমবার সকালে আগুন লাগে। এলাকার মানুষ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।