পুবের কলম প্রতিবেদক: জেলায় জেলায় আইনশৃঙ্খলা নিয়ে প্রতিনিয়ত রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। কোন জায়গায় আইন-শৃঙ্খলার অবনতি হলে তার রিপোর্ট সঙ্গে সঙ্গে পাঠাতে হবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। আজ জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। সেই বৈঠকেই আইন-শৃঙ্খলা নিয়ে আলোচনা হয় জেলাশাসকদের সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিফ আফতাব এর।
আগামী ২৪ শে ফেব্রুয়ারি জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের নিয়ে সশরীরে বৈঠক করবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। জেলায় জেলায় যে অঞ্চলে আইন-শৃঙ্খলার অবনতি হচ্ছে সেই এলাকাগুলিকে মার্ক করে রাখার নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের। আজ প্রায় দু'ঘণ্টা ভার্চুয়াল বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। পাশাপাশি লোকসভা ভোটের প্রস্তুতি নিয়েও আলোচনা হয় জেলাশাসকদের সঙ্গে বলেই নির্বাচন কমিশন সূত্রে। এই মুহূর্তে উত্তর ২৪ পরগনাকে দিব্য চক্ষু দিয়ে দেখছে জাতীয় নির্বাচন কমিশন। প্রতিদিন যেভাবে পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে এবং সামগ্রিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে গিয়ে রাজ্য প্রশাসন সহ পুলিশ প্রশাসনকে রীতিমতো নাকানি চোপানি খেতে হচ্ছে ঠিক এই জায়গা থেকেই কমিশনের নজর এবার লোকসভা নির্বাচনে এই রাজ্যে উত্তর ২৪ পরগনা। শুক্রবার ভার্চুয়াল কনফারেন্স এর মাধ্যমে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জেলাশাসকদের জানিয়েছেন এর আগে যে নির্বাচন সম্পন্ন হয়েছে সেখানে উত্তেজনাপ্রবণ অতি উত্তেজনা প্রবণ বুথ থেকে শুরু করে জামিন অযোগ্য ধারায় যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং অস্ত্র উদ্ধারের কাজে কতটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেই নিয়ে আগামী ২৪ শে ফেব্রুয়ারি বিস্তারিতভাবে কমিশনের দেওয়া তালিকায় তা সঠিকভাবে লিপিবদ্ধ করতে। তবে কমিশন যে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বেশ ভালো রকম ভাবেই চিন্তিত তা কিন্তু এদিনের বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনে আধিকারিক জেলা শাসকদের বেশ ভাল রকম ভাবেই বুঝিয়ে দিয়েছেন। এখনো পর্যন্ত যা অনুমান এবং সূত্রের খবর সেই মোতাবেক আসন্ন লোকসভা নির্বাচন ৭ দফাতেই হবে এই রাজ্যে এবং মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহেই নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ হবার সম্ভাবনা বলেই মনে করছে জাতীয় নির্বাচন কমিশন। এখন দেখার বিষয় একটাই বর্তমান রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যখন উদ্বিগ্ন দেশের জাতীয় নির্বাচন কমিশন তখন আসন্ন লোকসভা নির্বাচন এই রাজ্যে কতটা সুষ্ঠু স্বাভাবিকভাবে সম্পন্ন করতে সক্ষম হয় নির্বাচন কমিশন।জেলায় আইনশৃঙ্খলার দিকে নজর কমিশনের: জেলাশাসক-পুলিশ কর্তাদের নিয়ে ২৪ তারিখ বৈঠক
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০২
আরও খবর
অভাব-অভিযোগ শুনতে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক, ১৫ মিনিট করে সময় বরাদ্দ কমিশনের
কলকাতা ও তার পার্শ্ববর্তী পাঁচ জেলায় ৫৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত কমিশনের
চার জেলাকে নিয়ে ফের বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক
নির্বাচন নিয়ে প্রস্তুতি তুঙ্গে, রাজ্যে বুথের সংখ্যা ৮০,৪০৩
আদালত অবমাননায় হাইকোর্টে হাজিরা কমিশনের, ১৫-২০ দিন সময় চাইলেন রাজীব
আদালত অবমাননায় হাইকোর্টে হাজিরা কমিশনের, ১৫-২০ দিন সময় চাইলেন রাজীব
পঞ্চায়েত নির্বাচনে জয়ী প্রার্থীদের ১৭ আগস্ট 'ভবিষ্যৎ' জানাবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ
পঞ্চায়েত নির্বাচনে জয়ী প্রার্থীদের ১৭ আগস্ট 'ভবিষ্যৎ' জানাবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ
বুথ পাহারা নয় সিভিক নয়, হলফনামায় জানালো রাজ্য নির্বাচন কমিশন
বুথ পাহারা নয় সিভিক নয়, হলফনামায় জানালো রাজ্য নির্বাচন কমিশন
কেন্দ্রীয় বাহিনী নিয়ে আদালত অবমাননার মামলা রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে
কেন্দ্রীয় বাহিনী নিয়ে আদালত অবমাননার মামলা রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে
“ডিসেম্বরে পঞ্চায়েত ভোট কার্যত অসম্ভব”: এমনটাই জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন
“ডিসেম্বরে পঞ্চায়েত ভোট কার্যত অসম্ভব”: এমনটাই জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন
হাওড়া কে বাদ দিয়েই বাকি চার পুর নিগমের ভোটের দিন ঘোষণা কমিশনের
হাওড়া কে বাদ দিয়েই বাকি চার পুর নিগমের ভোটের দিন ঘোষণা কমিশনের
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
বিবাহিত মেয়েকেও পরিবারের সদস্য হিসেবে স্বীকৃতি, এলাহাবাদ হাইকোর্টের রায় খারিজ সুপ্রিম কোর্টের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
দুর্নীতির অভিযোগ, তৃণমূল নেতার মাথা অর্ধেক মুড়িয়ে, জুতোর মালা পরিয়ে ঘোরানো হল গ্রামে
দুর্নীতির অভিযোগ, তৃণমূল নেতার মাথা অর্ধেক মুড়িয়ে, জুতোর মালা পরিয়ে ঘোরানো হল গ্রামে
মহারাষ্ট্রে উচ্ছেদ অভিযানে বুদ্ধ মূর্তি ক্ষতিগ্রস্ত, প্রতিবাদে বিক্ষোভের ডাক বুদ্ধ ফাউন্ডেশনের