পুবের কলম, ওয়েবডেস্ক: ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় ঘটনাস্থলে আসছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সূত্রের খবর অনুযায়ী রেলমন্ত্রী গোয়া থেকে দিল্লি হয়ে আসছেন।
আরও পড়ুন:
ইতিমধ্যেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ট্যুইট করে জানিয়েছেন, দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ, গুরুতর আহতদের ২ লক্ষ করে এবং তুলনামূলক কম আহতদের ৫০ হাজার করে ক্ষতিপূরণ দেওয়া হবে। তিনি নিজে যাচ্ছেন ঘটনাস্থলে।
আরও পড়ুন:
ভয়াবহ রেল দুর্ঘটনার জেরে বাতিল হয়েছে একগুচ্ছ ট্রেন।
বাতিল শিয়ালদা-পুরী দুরন্ত এক্সপ্রেস, হাওড়া-পুরী এক্সপ্রেস, হাওড়া-চেন্নাই মেল, শালিমার-সম্বলপুর এক্সপ্রেস, সাঁতরাগাছি-পুরী স্পেশাল সহ একগুচ্ছ ট্রেন। কিছু ট্রেনের যাত্রাপথের পরিবর্তন করা হয়েছে বলেও খবর সূত্রের।আরও পড়ুন:
শুক্রবার করমণ্ডল এক্সপ্রেস, যশবন্তপুর এক্সপ্রেস এবং একটি মালগাড়ির ধাক্কা হয় বালেশ্বরের কাছে। এখনও পর্যন্ত নির্দিষ্ট সংখ্যা জানা না গেলেও, হতাহতের সংখ্যা শতাধিক ছড়িয়েছে বলেই খবর সূত্রের। আহতের সংখ্যা বহু।