পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশে কলেজ ক্যাম্পাসের ভিতরেই প্রকাশ্যে গুলি করে এক কিশোরকে খুন করল দুষ্কৃতীরা। নিহত কিশোরের নাম সুধীর ভারতী (১৭)। তিনি পিপ্রাইচ থানা এলাকার গাড়োয়া গ্রামের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুর কোঅপারেটিভ ইন্টার কলেজে।
ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কলেজ ক্যাম্পাসে।আরও পড়ুন:
আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, সুধীরের ঘাড়ে গুলি লাগে এবং সে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। তাঁর প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। সুধীরকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।