১১ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আইএসআই-কে তথ্য পাচারের অভিযোগ, পঞ্জাবের গ্রেফতার এক তরুণ

পুবের কলম, ওয়েবডেস্ক: ফের সেনার গোপন তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার এক তরুণ। ভারতীয় সেনার গোপন তথ্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-কে পাচারের অভিযোগে পঞ্জাবের এক তরুণকে গ্রেফতার করল রাজস্থান পুলিশ। মঙ্গলবার শ্রী গঙ্গানগর থেকে ধৃতকে গ্রেফতার করেছে রাজস্থান পুলিশের সিআইডি। ধৃতের নাম প্রকাশ সিং ওরফে বাদল (৩৪)। পঞ্জাবের ফিরোজপুরের বাসিন্দা তিনি।

সূত্রের খবর, কয়েকদিন ধরে আইএসআইয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন ধৃত। ইতিমধ্যে তিনি সংবেদনশীল সামরিক তথ্য আইএসআইকে পাঠিয়েছেন বলে অভিযোগ। সিআইডি আধিকারিকরা বলেন, শ্রী গঙ্গানগরের একটি সামরিক এলাকায় ঘোরাফেরা করার সময় প্রকাশকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে উঠে এসেছে, প্রকাশ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আইএসআই হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রাখতেন। তিনি ভারতীয় সেনাবাহিনীর গতিবিধিও উপরও নজরদারি চালাতেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

দেশের সমস্ত স্কুলে বাধ্যতামূলক হোক ‘বন্দে মাতরম’: সংসদে জোর শওয়াল সুধা মূর্তির

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আইএসআই-কে তথ্য পাচারের অভিযোগ, পঞ্জাবের গ্রেফতার এক তরুণ

আপডেট : ২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার