১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভদ্রলোক নন বলে কটাক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কটাক্ষের সুরে তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ৪০ বছর ধরে চিনি; তবে তিনি ভদ্রলোক নন।

পুতিন একজন স্বৈরশাসক: রুশ প্রেসিডেন্টকে তোপ দাগলেন বাইডেন

ওয়াশিংটন, ৮ জুন: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভদ্রলোক নন বলে কটাক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কটাক্ষের সুরে তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ৪০ বছর ধরে চিনি; তবে তিনি ভদ্রলোক নন। মার্কিন সংবাদমাধ্যম দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, ১৯৮০’র দশক থেকে রুশ প্রেসিডেন্ট পুতিনকে চিনেন তিনি। তাকে নিয়ে বাইডেন সবসময়েই চিন্তিত থাকেন। প্রকৃতপক্ষে পুতিন একজন স্বৈরশাসক। তিনি ইউক্রেনে হামলা চালিয়ে যাওয়ার সঙ্গে তার দেশকে একত্রে ধরে রাখার বিষয়টি নিশ্চিত করতে সংগ্রাম করে যাচ্ছেন।

এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘পাগলা কুত্তার…’ সঙ্গে তুলনা করে আক্রমণ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই সময় বাইডেন বলেন, ‘মানুষের সর্বশেষ অস্তিত্বের হুমকি হলো জলবায়ু। তবে আমাদের পুতিনের মতো পাগলা কুত্তার… দের কারণে সারাক্ষণ পারমাণবিক যুদ্ধ নিয়ে ভাবতে হচ্ছে। অথচ মানব জাতির অস্তিত্বের জন্য হুমকি হলো জলবায়ু।’ বাইডেনের কুকথাকে বিদ্রূপাত্মকভাবে উড়িয়ে দিয়েছিলেন পুতিন। পাল্টা জবাবে তিনি বলেন, এ ধরনের মন্তব্যের জন্যই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের চেয়ে মার্কিনিরা তাকে বেশি পছন্দ করেন।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা: তারেক রহমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভদ্রলোক নন বলে কটাক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কটাক্ষের সুরে তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ৪০ বছর ধরে চিনি; তবে তিনি ভদ্রলোক নন।

পুতিন একজন স্বৈরশাসক: রুশ প্রেসিডেন্টকে তোপ দাগলেন বাইডেন

আপডেট : ৮ জুন ২০২৪, শনিবার