১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মস্কোয় চাদের নেতার সঙ্গে সাক্ষাৎ পুতিনের

মস্কো, ২৫ জানুয়ারি: আফ্রিকার দেশ চাদের অন্তর্বর্তী প্রেসিডেন্ট মাহামত ইদ্রিস ডেবির সঙ্গে মস্কোয় সাক্ষাত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সাক্ষাতপর্বে পুতিন জানান, চাদের পরিস্থিতি ও আফ্রিকায় সন্ত্রাস বিরোধী অভিযানের দিকে তীক্ষ্ণ নজর রাখছে ক্রেমলিন। এসময় মধ্য আফ্রিকার দেশ চাদে দারিদ্র ও সশস্ত্র সংঘাত রোধে ভূমিকা রাখার জন্য প্রেসিডেন্ট ইদ্রিসের প্রশংসা করেন পুতিন। পুতিন বলেন, ‘নতুন সংবিধান নিয়ে ভোট আয়োজন করতে পেরেছেন আপনি। আমি খুশি যে আপনি দেশের পরিস্থিতি স্থিতিশীল করতে পেরেছেন।’ পুতিন জানান, রাশিয়া ও চাদের দ্বি-পাক্ষিক সম্পর্ক আগে থেকেই মজবুত যা ভবিষ্যতে আরও উন্নত হবে। এদিকে, চাদের প্রেসিডেন্ট ডেবি রাশিয়ার সাম্প্রতিক বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করে বলেন, ‘এই সফর ঐতিহাসিক। চাদ-রাশিয়ার দীর্ঘমেয়াদি সম্পর্ক রয়েছে। আমার আশা, এই সফরে মাধ্যমে সব দিক থেকেই আমাদের সম্পর্ক আরও শক্তিশালী হবে।’ এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ চাদকে রাশিয়ার ‘সম্ভাব্য অংশীদার’ হিসাবে উল্লেখ করেন।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সঞ্জীব ভাটের আর্জি খারিজ শীর্ষ কোর্টে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মস্কোয় চাদের নেতার সঙ্গে সাক্ষাৎ পুতিনের

আপডেট : ২৫ জানুয়ারী ২০২৪, বৃহস্পতিবার