১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কোয়েস্ট মলে পড়ুয়ার মারণঝাঁপ, আত্মহত্যা নাকি অন্যকিছু !

পুবের কলম,ওয়েবডেস্ক: কলকাতার বিখ্যাত শপিং মলে রহস্যমৃত্যু। পার্ক সার্কাস সংলগ্ন কোয়েস্ট মলের নীচ থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ। নাম মুহাম্মদ আরমান রৌফ। বয়স ২২। আইনের পড়ুয়া বলেই জানা গেছে। তিনি কলকাতার কড়েয়া এলাকার ব্রড স্ট্রিটের বাসিন্দা বলে জানা গিয়েছে। যুবকের মৃত্যুর পরই তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। তবে মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়।

সংবাদমাধ্যম সূত্রে খবর,শপিং মলের সাত তলা থেকে ঝাঁপ দিয়েছে ওই যুবক। বৃহস্পতিবার রাত ১০ টা নাগাদ এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। যুবককে উদ্ধার করে কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা: তারেক রহমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কোয়েস্ট মলে পড়ুয়ার মারণঝাঁপ, আত্মহত্যা নাকি অন্যকিছু !

আপডেট : ৩ নভেম্বর ২০২৩, শুক্রবার