১৯ জানুয়ারী ২০২৬, সোমবার, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাহুলের বিরুদ্ধে মানহানি মামলা, কাল স্থগিত থাকবে ভারত জোড়ো ন্যায় যাত্রা

পুবের কলম,ওয়েবডেস্ক:  রাহুল গান্ধির বিরুদ্ধে মানহানির মামলা,  মঙ্গলবার স্থগিত থাকবে ভারত জোড়ো ন্যায় যাত্রা। জানা গেছে, সুলতানপুরে জেলা আদালতে সমনের জেরে হাজিরা দেওয়ার কারণে স্থগিত করা হয়েছে এই যাত্রা।

সোমবার কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানান, ২০১৮ সালের ৪ আগস্ট এক বিজেপি নেতার দায়ের করা মামলায় সিভিল আদালতে সমন পাঠানো হয়েছে রাহুল’কে। সেই মামলায় হাজিরা দিতেই স্থগিত রাখা হয়েছে ভারত জোড়ো ন্যায় যাত্রা। ২০ তারিখ বেলা ২ টো থেকে পুনরায় শুরু হবে এই যাত্রা বলেও জানানো হয়। ২০১৮ সালে বেঙ্গালুরুতে অমিত শাহের বিরুদ্ধে মানহানিমূলক মন্তব্য করেন রাহুল গান্ধি। সেই মন্তব্যের জেরে বিজেপি নেতা বিনয় মিশ্রা আদালতে মানহানির মামলা দায়ের করেন।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বিচারের আগে জামিন পাওয়া নাগরিকের অধিকার: উমর-শারজিলদের নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রাক্তন চন্দ্রচূড়ের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাহুলের বিরুদ্ধে মানহানি মামলা, কাল স্থগিত থাকবে ভারত জোড়ো ন্যায় যাত্রা

আপডেট : ১৯ ফেব্রুয়ারী ২০২৪, সোমবার