১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অন্ধ্রপ্রদেশে রেল দুর্ঘটনায় বিপর্যস্ত রেল পরিষেবা, প্রভাব পড়ল হাওড়ায়, বাতিল একাধিক ট্রেন

পুবের কলম, ওয়েবডেস্ক:  ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার স্মৃতি উসকে দিয়ে অন্ধ্রপ্রদেশে ফের বড়সড় রেল দুর্ঘটনা। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী নিহতের সংখ্যা ১৪, আহতের সংখ্যা ৪০। বাড়তে পারে হতা-হতের সংখ্যা। তবে ট্রেন দুর্ঘটনার কারণে বহু ট্রেন বাতিল করা হয়েছে। একাধিক ট্রেনের গতিপথ ঘোরানো হয়েছে। ফলে বিপর্যস্ত ট্রেন চলাচল। বাতিল ট্রেনের মধ্যে হাওড়া থেকে ছাড়ে এমন কয়েকটি ট্রেনও আছে। আজ সোমবার এই ট্রেনগুলি বাতিল থাকছে।

ইস্ট কোস্ট রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক বিশ্বজিৎ সাহু বলেছেন, বাতিল থাকছে ট্রেন নম্বর ০৮৫২৭ রায়পুর-বিশাখাপত্তনম প্যাসেঞ্জার স্পেশাল, ট্রেন নম্বর ০৮৫২৮ বিশাখাপত্তনম থেকে রায়পুরের মধ্যে চলাচল করে প্যাসেঞ্জার স্পেশাল, এছাড়াও আরও ১৮ টি ট্রেন আজ সোমবার বাতিল থাকছে।

বেশ কয়েকটি ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে। যার মধ্যে রয়েছে টাটানগর-এর্নাকুলাম এক্সপ্রেস, রয়েছে ভুবনেশ্বর-মুম্বই কোনারক এক্সপ্রেস, বারাউনি কোয়েম্বাটুর এক্সপ্রেস সহ আরও বেশ কয়েকটি ট্রেন। হচ্ছে হাওড়া থেকে ছাড়ে ঘুরপথে চালানো ট্রেন নম্বর ১২৭০৩ হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস ট্রেন নম্বর ১২২৪৫ হাওড়া-বেঙ্গালুরু দূরন্ত এক্সপ্রেস।

জন সংযোগ আধিকারিক জানিয়েছেন, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। বিকেল চারটের মধ্যে রেল ট্র্যাক স্বাভাবিক হয়ে যাবে আশা করা যাচ্ছে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

রাহুলের ফোনেও আটকানো গেল না! আসামে বিজেপিতে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতা ভুপেন বোরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অন্ধ্রপ্রদেশে রেল দুর্ঘটনায় বিপর্যস্ত রেল পরিষেবা, প্রভাব পড়ল হাওড়ায়, বাতিল একাধিক ট্রেন

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, সোমবার