১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অন্ধ্রপ্রদেশে রেল দুর্ঘটনা, তদন্ত দাবি মমতার

পুবের কলম প্রতিবেদক: রবিবার অন্ধ্রপ্রদেশে রেল দুর্ঘটনা হয়। তাতে মারা গিয়েছেন বেশ কয়েকজন। বহু মানুষ আহত হয়েছেন। এবার অন্ধ্রপ্রদেশের সেই ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় অবিলম্বে তদন্তের দাবি জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই ধরনের রেল দুর্ঘটনা একটি ‘দুর্ভাগ্যজনক এবং পুনরাবৃত্তিমূলক ট্রপ’ বলেও মন্তব্য করেন।

রবিবার বিজয়নগরম জেলার হাওড়া-চেন্নাই লাইনে কান্তকাপল্লীতে রায়গড়া প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে পলাসা প্যাসেঞ্জার ট্রেনের সংঘর্ষে ১৪জন নিহত এবং কমপক্ষে ৫০জন আহত হয়েছেন। এই দুর্ঘটনায় তিনটি বগি লাইনচ্যুত হয়। এ নিয়েই মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজের এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আরেকটি বিপর্যয়কর রেল সংঘর্ষ, এই সময় অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলায়, দুটি যাত্রীবাহী ট্রেনের মধ্যে এটা হয়েছে। এখন পর্যন্ত কমপক্ষে ৮জন মারা গেছে এবং কমপক্ষে ২৫জন আহত হয়েছে।

তিনি আরও বলেন, ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত, অসহায় যাত্রীরা কোচে আটকা পড়ে এবং মৃত্যুর মুখে পড়ে: এটি সবচেয়ে দুর্ভাগ্যজনক পুনরাবৃত্তিমূলক ট্রপ হয়ে উঠছে! নিহতদের স্বজনদের প্রতি সংহতি, দ্রুত উদ্ধার কার্যক্রম এবং অবিলম্বে তদন্তের দাবি করছি। তিনি প্রশ্ন তুলেছেন, কবে রেলের ঘুম ভাঙবে?

জানা গিয়েছে, এই ঘটনার পর পূর্ব-উপকূল রেলওয়ে এবং দক্ষিণ-মধ্য রেলওয়ের বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। পরিবর্তন করা হয়েছে বা সময় পুনঃনির্ধারণ করা হয়েছে বেশ কিছু ট্রেনের।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

রমজানের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অন্ধ্রপ্রদেশে রেল দুর্ঘটনা, তদন্ত দাবি মমতার

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, সোমবার