১১ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রবিবাসরীয় সন্ধ্যায় বৃষ্টি কলকাতায়, নামবে কি তাপমাত্রার পারদ?

স্বস্তির শিলাবৃষ্টি বাঁকুড়া, হুগলিতে

পুবের কলম ওয়েবডেস্ক: রবিবাসরীয় সন্ধ্যায় ভিজল কলকাতা। বৃষ্টি নামল শহরে। সারাদিনের গুমোটভাব সামান্য কাটলেও তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হয়নি। ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়। সঙ্গে ঝোড়ো হাওয়া। তারপর শুরু হয় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। যদিও তার স্থায়িত্ব ছিল খুবই কম। সামান্য ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে শহরের গুমোটভাব কিছুটা কেটেছে। আগামিকাল সকাল থেকে ফের তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে।

আরও পড়ুন: ট্যাঙ্কার উল্টে গ্যাস লিক Nalhati-তে

আরও পড়ুন: গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রনে দমকলের ছটি ইঞ্জিন

তীব্র গরমের মাঝেই একপশলা স্বস্তির বৃষ্টি দক্ষিণবঙ্গের দুই জেলায়। তাও আবার আকাশ থেকে পড়ল শিল! ছোট-বড়-মাঝারি মাপের বরফের চাঁইয়ে ঢেকে গেল পথঘাট। রবিবার বিকেলে এমনই দৃশ্য দেখা গেল বাঁকুড়া ও হুগলিতে। রবিবারও সকাল থেকে তীব্র গরমে নাজেহাল হচ্ছিলেন বাঁকুড়াবাসী। সেই আবহেই বিকেলের দিকে জেলার বিভিন্ন অংশে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি এবং শিলাবৃষ্টিতে কিছুটা হলেও কমল গরম। স্থানীয় সূত্রে খবর, রবিবার বিকেল ৪টে নাগাদ আচমকাই কালো মেঘে ঢেকে যায় আকাশ। বাঁকুড়া শহর এবং আশপাশের এলাকায় সেভাবে ঝড়বৃষ্টি না হলেও বিষ্ণুপুর, জয়পুর ও কোতুলপুর ব্লকে ঝড়ের পাশাপাশি ঝেঁপে বৃষ্টি নামে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও শুরু হয়। হালকা শিলাবৃষ্টি হয়েছে জয়পুর এবং বিষ্ণুপুরে।

আরও পড়ুন: কলকাতার রাজপথে এসআইআর বিরোধী মহামিছিলে মমতা-অভিষেক

আরও পড়ুন: কলকাতায় শধদূষণ ও বায়ুদূষণ অন্যান্য মহানগরগুলির তুলনায় অনেক কমঃ পুলিশ কমিশনার

ট্যাগ :
সর্বধিক পাঠিত

যুক্তরাষ্ট্রে প্রবেশে কঠোর নিয়ম, ৪২ দেশের নাগরিকদের সোশ্যাল মিডিয়া–সহ ব্যক্তিগত তথ্য যাচাই হতে পারে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রবিবাসরীয় সন্ধ্যায় বৃষ্টি কলকাতায়, নামবে কি তাপমাত্রার পারদ?

আপডেট : ১৬ মার্চ ২০২৫, রবিবার