১৬ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডেলিভারি দিতে গিয়ে মহিলাকে ধর্ষণ, ধরতে যেতে পুলিশের বন্দুক ছিনিয়ে পাল্টা আক্রমণ

পুবের কলম,ওয়েবডেস্ক: মুদিখানা মালের ডেলিভারি দিতে গিয়ে মহিলাকে ধর্ষণের অভিযোগ ডেলিভারি বয়ের বিরুদ্ধে। জানা গেছে, ওই মহিলা গ্রেটার নয়ডার বহুতলে থাকতেন। মোবাইল অ্যাপের মাধ্যমে নিত্য-প্রয়োজনীয় গ্রসারি অর্ডার দিয়েছিলেন তিনি।  তা দিতে এসেই ২৩ বছরের যুবক তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ। এর পর অভিযোগ দায়ের হয়। সুমিত সিংহ নামে ওই যুবককে গ্রেফতার করতে গেলে পুলিশের বন্দুক ছিনিয়ে নেয় অভিযুক্ত।পালাতে গিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলিও করে সে। তখন পালটা গুলি চালায় পুলিশ। পরে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, এই প্রথমবার নয়, সুমিতের বিরুদ্ধে এর আগেও ফৌজদারি অপরাধের মামলা দায়ের করা হয়েছিল। বেআইনি মদ বিক্রির ঘটনা নাম জড়িয়ে ছিল তার। তার বিরুদ্ধে এবার ধর্ষণ সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করছে পুলিশ।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা মমতার, তারেক রহমানকে পাঠালেন ফুল-মিষ্টি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ডেলিভারি দিতে গিয়ে মহিলাকে ধর্ষণ, ধরতে যেতে পুলিশের বন্দুক ছিনিয়ে পাল্টা আক্রমণ

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, সোমবার