১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

খেজুর উৎপাদনে  রেকর্ড মদিনায়  

পুবের কলম,ওয়েবডেস্ক: খেজুর উৎপাদনে রেকর্ড করেছে সউদি আরবের মদিনা অঞ্চল। মদিনার ২৬ হাজার খামারে ২৮ ধরনের খেজুর চাষ হয়। গত এক বছরে অঞ্চলটিতে খেজুর উৎপাদনের পরিমাণ ছিল ৯৭.৯ মিলিয়ন কেজি, যার বাজারমূল্য ৯৪৮ মিলিয়ন সউদি রিয়ালেরও বেশি। সউদি আরবের পরিবেশ ও কৃষিমন্ত্রক জানায়, উৎপন্ন খেজুরের মধ্যে রয়েছে—আজওয়া ও সুক্কারি ২০.৭ মিলিয়ন কেজি, সাফাবি ৫.৫ মিলিয়ন কেজি, সাগাই ও বার্নি খেজুর ৬.৩ মিলিয়ন কেজি, বারহি, মাবরুম, মেদজুল ও আম্বার খেজুর সম্মিলিতভাবে ৬.২ মিলিয়ন কেজি। ২০২৩ সালে উৎপন্ন এসব খেজুর মদিনার বিমানবন্দরের মাধ্যমে ব্রিটেন,, ইন্দোনেশিয়া, চিন, তুরস্ক, কমোরোস, জর্ডান, উগান্ডা, মালয়েশিয়াসহ বিশ্বের ৬৩টিরও বেশি দেশে রফতারি হয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি পরিমাণ খেজুর উৎপাদনকারী পাঁচটি দেশ হল মিশর, সউদি আরব, ইরান, আলজেরিয়া ও ইরাক।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সঞ্জীব ভাটের আর্জি খারিজ শীর্ষ কোর্টে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

খেজুর উৎপাদনে  রেকর্ড মদিনায়  

আপডেট : ২৭ জানুয়ারী ২০২৪, শনিবার