১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রেড-সি সংকট: ‘ফ্রেইট চার্জ’ লাগাতার বৃদ্ধি

বিশেষ প্রতিবেদন: গাজা যুদ্ধকে কেন্দ্র করে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে লোহিত সাগরে। বিশ্বের অন্যতম বাণিজ্যিক এই নৌ-পথে গাজার সমর্থনে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ বাহিনী ইসরাইল-আমেরিকার সঙ্গে সম্পর্কিত জাহাজে এখনও হামলা চালাচ্ছে। এর ফলে রেড-সিতে যেমন ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনই  বৃদ্ধি পাচ্ছে ফ্রেইট রেট বা বাণিজ্যিক জাহাজ চলাচলের খরচ। ব্রিটেনভিত্তিক সংস্থা ওয়ার্ল্ড কন্টেইনার ইন্ডেক্স জানাচ্ছে, এ নিয়ে আট সপ্তাহের মতো লোহিত সাগরে ফ্রেইট চার্জ বৃদ্ধি পেয়েছে। কারণ, লোহিত সাগর দিয়ে এখন অনেক কোম্পানিই তাদের জাহাজ নিয়ে যেতে ভয় পাচ্ছে, পরিবর্তে তারা আফ্রিকা ঘুরে ইউরোপে যাচ্ছে। এর ফলে ১০ থেকে ১৪ দিন সমুদ্রে বেশি চলতে হচ্ছে বাণিজ্যিক জাহাজগুলিকে। স্বভাবতই বৃদ্ধি পাচ্ছে ফ্রেইট রেট। অন্যদিকে, হুথিদের আক্রমণের কারণে লোহিত সাগরে ব্যাপক হারে জাহাজ চলাচল কমে গিয়েছে। উল্লেখ্য, ভূমধ্যসাগর ও লোহিত সাগরের মধ্যে যোগাযোগ স্থাপনকারী সুয়েজ খাল হল ইউরোপ ও এশিয়াকে যুক্ত করা সবচেয়ে সুবিধাজনক রুট। এই পথেই বিশ্ববাণিজ্যের ১২ শতাংশ হয়ে থাকে। কিন্তু জাহাজকে ঘুরে যাওয়ায় এখন সময়ের সঙ্গে সঙ্গে জাহাজ চলাচলের খরচও অনেক বৃদ্ধি পেয়েছে। বাণিজ্যিক জাহাজগুলিকে এখন ‘কেপ অফ গুড হোপ’ দিয়ে ঘুরে যেতে হচ্ছে। বর্তমানে জাহাজে থাকা একটি ৪০ ফুট লম্বা কন্টেইনারের ফ্রেইট রেট ল ৩,৯৬৪ ডলার যা নভেম্বরের ২৫ তারিখে ছিল ১,৩৮২ ডলার।  প্রসঙ্গত, ইয়েমেনের আনসারুল্লাহ বাহিনীর হামলার জেরে গত দুই মাসে সুয়েজ খাল দিয়ে যাওয়া বাণিজ্যিক জাহাজের সংখ্যা ৪২ শতাংশেরও বেশি কমে গেছে। এর ফলে আন্তর্জাতিক বাজার বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা রাষ্ট্রসংঘের।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সঞ্জীব ভাটের আর্জি খারিজ শীর্ষ কোর্টে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রেড-সি সংকট: ‘ফ্রেইট চার্জ’ লাগাতার বৃদ্ধি

আপডেট : ২৭ জানুয়ারী ২০২৪, শনিবার