১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

SIR-এ বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, ২০১০ সালের পরের OBC সার্টিফিকেট গ্রাহ্য নয়

পুবের কলম, ওয়েবডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় ২০১০ সালের পর ইস্যু হওয়া কোনও OBC সার্টিফিকেট ব্যবহার করা যাবে না—এ কথা স্পষ্ট করে জানিয়ে দিল নির্বাচন কমিশন। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানান, ২০১০ সাল পর্যন্ত রাজ্যে OBC তালিকাভুক্ত যে জনজাতিগুলি ছিল, শুধুমাত্র তাদের শংসাপত্রই SIR-এর শুনানিতে গ্রহণযোগ্য হবে। পরবর্তীকালে রাজ্য সরকার যে ১১৩টি জনজাতিকে OBC তালিকায় অন্তর্ভুক্ত করেছিল, তাদের দেওয়া সার্টিফিকেট SIR-এ গ্রাহ্য হবে না।

উল্লেখ্য, কলকাতা হাইকোর্ট ২০১০ সালের পর থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত ইস্যু হওয়া সব OBC সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দেয়। সেই অনুযায়ী নির্বাচন কমিশন জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের (DEO) জানিয়ে দিয়েছে—বাতিল হওয়া কোনও শংসাপত্র SIR-এর কাজে ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন: বহু বৈধ ভোটারের নাম কেটে দেওয়া হয়েছে: এসআইআর নিয়ে কমিশনকে বিঁধলেন অখিলেশ

SIR প্রক্রিয়ায় মোট ১১ ধরনের নথি স্বীকৃত, যার মধ্যে OBC সার্টিফিকেটও রয়েছে। এই বিষয়টি নিয়েই হাইকোর্টে মামলা হয়। যদিও হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে OBC সার্টিফিকেট বাতিলের নির্দেশে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে, তবু মূল মামলা এখনও বিচারাধীন।

আরও পড়ুন: পাঁচ জেলায় সবচেয়ে বেশি নাম বাদ, তামিলনাড়ুতে ১২.৪৩ লক্ষ ভোটারকে শুনানির নোটিস কমিশনের

এই প্রেক্ষাপটে হাইকোর্ট কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনেই কমিশন জানাল—SIR-এর ক্ষেত্রে ২০১০ সালের পর ইস্যু হওয়া OBC সার্টিফিকেট কার্যকর হবে না। ফলে রাজ্যে ভোটার তালিকা সংশোধন ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক আলোচনার সূত্রপাত হয়েছে।

আরও পড়ুন: ছাব্বিশে বিধানসভা নির্বাচন: বাংলায় ইভিএম চেকিংয়ে ৫ নোডাল অফিসার নিয়োগ করল কমিশন

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

বেলডাঙায় এইচ এম এস পাবলিক স্কুলের শুভ উদ্বোধন, শিক্ষার নতুন দিগন্তের সূচনা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

SIR-এ বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, ২০১০ সালের পরের OBC সার্টিফিকেট গ্রাহ্য নয়

আপডেট : ১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার