১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আটক ৮ চুক্তিভিত্তিক শ্রমিক উদ্ধার, ইটভাটার মালিকের বিরুদ্ধে মামলা

পুবের কলম, ওয়েবডেস্ক: : অতিরিক্ত টাকার লোভ দেখিয়ে চুক্তিভিত্তিক শ্রমিক নিয়োগ। পরে আটকে রেখে বিনা মজুরিতে অমানুষিক পরিশ্রম। মহারাষ্ট্রের থানের ইটভাটা থেকে ৮ জন আটক শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। একটি স্বেচ্ছাসেবী সংস্থার চেষ্টায় তাদের উদ্ধার করা হয়। পরে এই শ্রমিকদের মধ্যে একজন মুরবাদ থানায় ইটভাটার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

শ্রমিকদের অভিযোগ, ইটভাটায় তাদের মজুরি না দিয়ে খাটানো হত। এই নির্যাতন থেকে পালিয়ে যেতে চেয়েছিল তাঁরা। কিন্তু তাদের জিনিসপত্র, দু-চাকার গাড়ি, সহ তাদের আটকে রাখা হয়। শ্রমিকদের মধ্যে পাঁচজন মহিলা। অসুস্থ অবস্থাতেও তাদের কাজ করাতে বাধ্য করা হয়েছিল, এমনকি তারা উৎসবে বাড়ি গিয়েছিল। সেই সময় তাদের বাড়ি থেকে ডেকে আনা হয়।

মুরবাদ থানার এক কর্মকর্তা জানিয়েছেন, খাতেঘরে অবস্থিত এই ইটভাটার মালিকের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের হয়েছে। ভুক্তভোগী শ্রমিকেরা বেশিরভাগই শাহাপুর তালুকের কটকারি সম্প্রদায়ের। তাদের চুক্তিভিত্তিক শ্রমিক হিসেবে কাজে নিলেও অতিরিক্ত মজুরি দেওয়া হয়নি। অভিযুক্তের বিরুদ্ধে বন্ডেড লেবার সিস্টেম (বিলুপ্তি) আইন এবং তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের বিধানের অধীনেও মামলা করা হয়েছে, কর্মকর্তা বলেছেন।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

সঞ্জীব ভাটের আর্জি খারিজ শীর্ষ কোর্টে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আটক ৮ চুক্তিভিত্তিক শ্রমিক উদ্ধার, ইটভাটার মালিকের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৫ জানুয়ারী ২০২৪, বৃহস্পতিবার