০৭ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মেধাবী সংরক্ষিত প্রার্থীদের সাধারণ আসনেই নিয়োগ করতে হবে: নির্দেশ সুপ্রিম কোর্টের

পুবের কলম, ওয়েবডেস্ক: সংরক্ষিত শ্রেণির (SC, ST এবং OBC) কোনো প্রার্থী যদি সাধারণ শ্রেণির (General Category) ‘কাট-অফ’ নম্বরের চেয়ে বেশি নম্বর পান, তবে তাঁকে সাধারণ বা অসংরক্ষিত আসনেই নিয়োগ করতে হবে। শুক্রবার একটি মামলার প্রেক্ষিতে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত।

বিচারপতি এম.এম সুন্দেশ এবং বিচারপতি এস.সি শর্মার ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, এটি এখন আইনের একটি প্রতিষ্ঠিত নীতি। আদালত বলেছে, “সংরক্ষিত শ্রেণির একজন প্রার্থী যদি সাধারণ শ্রেণির জন্য নির্ধারিত কাট-অফ নম্বরের চেয়ে বেশি স্কোর করেন, তবে তাঁকে ওপেন ক্যাটেগরি বা অসংরক্ষিত শূন্যপদে যোগ্য প্রার্থী হিসেবে গণ্য করতে হবে।”

আরও পড়ুন: বিহার নির্বাচনে আরও ৬ আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস

২০২০ সালে কেরালা হাইকোর্ট একটি রায় দিয়েছিল, যেখানে ‘এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া’-কে নির্দেশ দেওয়া হয়েছিল যে সাধারণ তালিকা থেকে মেধাবী সংরক্ষিত প্রার্থীদের বাদ দিয়ে একজন অসংরক্ষিত প্রার্থীকে নিয়োগ করতে। শুক্রবার কেরালা হাইকোর্টের সেই রায়টি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট করে দেয় যে, মেধার ভিত্তিতে কোনো সংরক্ষিত প্রার্থী সাধারণ তালিকায় জায়গা পেলে, সংরক্ষিত আসনের কোটা অটুট থাকবে এবং সেখানে অন্য কোনো সংরক্ষিত প্রার্থী সুযোগ পাবেন।

আরও পড়ুন: জামাত ভেঙে নতুন রাজনৈতিক দল জেডিএফ

সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মেধার মূল্যায়ন এবং সংরক্ষণের অধিকারের মধ্যে এক ভারসাম্য রক্ষিত হলো। এর ফলে এখন থেকে যেকোনো সরকারি নিয়োগ প্রক্রিয়ায় মেধাবী ও উচ্চ নম্বরধারী সংরক্ষিত প্রার্থীদের অসংরক্ষিত আসনেই অন্তর্ভুক্ত করতে হবে।

আরও পড়ুন: দেশে নয়া সিডিএস, প্রতিরক্ষা মন্ত্রকের দ্বিতীয় সর্বোচ্চ পদে হরি কুমার

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

ওমানের আলোচনায় যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান ইরানের: ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে সাফ জানাল তেহরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মেধাবী সংরক্ষিত প্রার্থীদের সাধারণ আসনেই নিয়োগ করতে হবে: নির্দেশ সুপ্রিম কোর্টের

আপডেট : ১৭ জানুয়ারী ২০২৬, শনিবার