১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জার্মান আইন সংশোধন, ৩ বছর থাকলেই নাগরিকত্ব?

পুবের কলম,ওয়েবডেস্ক: জার্মানিতে নাগরিকত্ব আইন  সংশোধনের খসড়া অনুমোদন করেছে দেশটির মন্ত্রিসভা।  সংসদে পাস হলে কার্যকর হবে এই আইন। এতে অভিবাসীদের জার্মানিতে নাগরিকত্ব পাওয়ার পথ আগের চেয়ে সহজ হবে। অভিবাসীদের জন্য জার্মানিকে আকর্ষণীয় করে তুলতেই এই উদ্যোগ নিয়েছে সরকার। গত ২৩ আগস্ট মন্ত্রিসভা এই আইনের খসড়ায় অনুমোদন দেয়।

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজা এটিকে সরকারের সবচেয়ে ‘গুরুত্বপূর্ণ প্রকল্প’ হিসেবে অভিহিত করেছেন। দক্ষ কর্মী সংকটে থাকা জার্মানির আইন ‘অভিবাসীদের জন্য আকর্ষণীয় নয়’ বলে অভিযোগ করে আসছিলেন বিশেষজ্ঞরা। খসড়া আইন অনুমোদনদের পর স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজা বলেন, ‘আমরা একটি আধুনিক অভিবাসন আইন প্রণয়ন করছি যা আমাদের বৈচিত্র্যপূর্ণ সমাজ এবং আধুনিক রাষ্ট্রের জন্য ন্যায়সঙ্গত।

নতুন নাগরিকত্ব আইনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার।’ স্বরাষ্ট্রমন্ত্রকের তথ্যানুযায়ী, বর্তমানে জার্মানিতে বসবাসকারী অভিবাসীদের মধ্যে ১৪ শতাংশেরই জার্মান পাসপোর্ট নেই। এর মধ্যে ১০ বছর বা তার বেশি সময় ধরে বসবাস করছেন ৫৩ লক্ষ অভিবাসী। মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, জার্মানির জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ বছরের পর বছর বসবাসের পরও সমাজের মূল স্রোতে যুক্ত হতে পারছেন না।

এ কারণে সমাজে তারা জার্মান নাগরিকদের মতো অংশগ্রহণ এবং অবদান রাখার সুযোগ পাচ্ছেন না। খসড়া আইনে জার্মানির নাগরিকত্বের নিয়মে বড় ধরনের কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। সুযোগ থাকছে দ্বৈত নাগরিকত্বের, কমছে জার্মানিতে বসবাসের সময়ের শর্ত। অভিবাসী বাবা-মায়ের জার্মানিতে জন্ম নেওয়া শিশুরা শর্তহীনভাবে নাগরিকত্ব পাবে। চাইলে বাবা-মায়ের দেশের নাগরিকত্বও তারা রাখতে পারবে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রমজানের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জার্মান আইন সংশোধন, ৩ বছর থাকলেই নাগরিকত্ব?

আপডেট : ২৭ অগাস্ট ২০২৩, রবিবার