১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সংসদে ইসরাইলি যুদ্ধাপরাধের নিন্দা জানালেন না ঋষি সুনাক

লন্ডন, ২৫ জানুয়ারি: গাজায় সাদা পতাকা হাতে নিয়ে চলা এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করার ঘটনায় ইসরাইলি সেনার নিন্দা জানাতে ব্যর্থ হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। নিরীহ এক ফিলিস্তিনির ওপর ইসরাইলের গুলি চালানোর ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’ হিসাবে মানতে নারাজ ঋষি সুনাক। সম্প্রতি ব্রিটিশ সংসদে স্কটিশ ন্যাশনাল পার্টির নেতা স্টিফেন ফ্লিন একটি ফুটেজ দেখান। তাতে দেখা যায়, হাতে একটি সাদা পতাকা ধরে থাকা এক ফিলিস্তিনি ব্যক্তিকে গুলি করে হত্যা করছে ইহুদি সেনা। ফ্লিনের প্রশ্ন, ‘সকলেই সাদা পতাকা হাতে ধরে থাকা ওই ফিলিস্তিনির হত্যাকাণ্ড দেখেছে ও এ নিয়ে আলোচনা করছে। প্রাইম মিনিস্টার এই কাজ তো যুদ্ধাপরাধ। তাই নয় কী?’ অবশ্য সংসদে এই প্রশ্ন এড়িয়ে যান প্রধানমন্ত্রী সুনাক। পরিবর্তে তিনি বলেন, ব্রিটেনের বর্তমান বিদেশমন্ত্রী ডেভিড ক্যামেরুন মধ্যপ্রাচ্যে সফর করেছেন। সেখানে তিনি ইসরাইলকে আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন। সুনাকের কথায়, ‘আমরা সর্বদা আন্তর্জাতিক মানবিক আইনকে সম্মান দেখানোর কথা বলেছি এবং সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার পক্ষে থেকেছি। আমি এই বিষয়টি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে জানিয়েছি এবং আমাদের বিদেশমন্ত্রীও চলতি সপ্তাহে একই কথা বলে এসেছেন।’ ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাকের বক্তব্যে সন্তুষ্ট না হয়ে সংসদে ফের একবার উঠে দাঁড়ান স্টিফেন ফিন। ইসরাইলি কর্মকাণ্ডকে ‘যুদ্ধাপরাধ’ হিসাবে উল্লেখ করতে সুনাকের প্রতি আহ্বান জানান তিনি। এবারও পাশ কাটিয়ে গিয়ে সুনাক বলেন, ‘কেউই এই সংঘাত দেখতে চায় না। আমরা দ্রুত একটি মানবিক বিরতি দেখতে চাই। এভাবে ত্রাণ সরবরাহ ও জিম্মিদের উদ্ধার করা সহজ হবে।’

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সঞ্জীব ভাটের আর্জি খারিজ শীর্ষ কোর্টে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সংসদে ইসরাইলি যুদ্ধাপরাধের নিন্দা জানালেন না ঋষি সুনাক

আপডেট : ২৫ জানুয়ারী ২০২৪, বৃহস্পতিবার