পুবের কলম প্রতিবেদক: তাপপ্রবাহ বাড়তে শুরু করেছে। মানুষের মধ্যে অসস্তিও বাড়ছে। অসুস্থ হওয়ার সম্ভাবনার কথা মাথায় রেখে এবার আগাম ব্যবস্থা নিতে শুরু করেছে রাজ্য স্বাস্থ্য দফতর।
আরও পড়ুন:
জেলা হাসপাতালগুলিকে পাঠানো এক নির্দেশিকায় স্বাস্থ্য দফতর জানিয়েছে, গরমের জেরে হিটস্ট্রোকে আক্রান্ত হন বহু মানুষ। রোগীর সংখ্যাও বাড়তে পারে।
সে কথা মাথায় রেখে এই নির্দেশিকা পাঠানো হতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।গরমের জেরে হিটস্ট্রোক ছাড়াও আরও নানা জটিলতা দেখা দেয় এই সময়। সামগ্রিকভাবে বিষয়টির গুরুত্ব রয়েছে। আর সেটাই সম্যক উপলব্ধি করেছে রাজ্য সরকার। তারই ফলশ্রুতিতে হাসপাতালগুলিকে প্রস্তুতি থাকতে বলেছে স্বাস্থ্যভবন।